শরিফের মতো শিশু শ্রমিকের জন্য আশীর্বাদ বাংলাদেশ ব্যাংক
০২ রা জুলাই, ২০১৬ বিকাল ৩:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শরিফ, পরিচয় বলতে শিশুশ্রমিক। নির্মম পরিহাসের শিকার এ শিশুটির ভাগ্য বদলায় বাংলাদেশ ব্যাংকের একটি পদক্ষেপ। মাত্র ১০ টাকায় বাংলাদেশ ব্যাংক পথশিশুদের যে ব্যাংক হিসাব খোলার ব্যবস্থা করে দিয়েছে, তারই গর্বিত সদস্য শরিফ হোসেন। এক এক করে শরিফ তার ১০ টাকার ব্যাংক হিসাবে জমা করেছে সাড়ে ৭ হাজার টাকার ওপরে। তাকে কোনো প্রকার চার্জ দিতে হয় না। উপরন্তু নিয়মিত মেলে মুনাফা। এই হিসাবের বিপরীতে চাইলে ব্যবসা করার জন্য সে ভবিষ্যতে জামানতবিহীন ঋণও পাবে। এই ব্যাংক হিসাব দিয়েই ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখছে শরিফ। রাজধানীর বস্তি, রাস্তাঘাট, রেলস্টেশন, বাসস্ট্যান্ড, লঞ্চঘাট ও ফুটপাতের শিশুশ্রমিকদের আর্থিক সেবার আওতায় আনতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ২০১৪ সাল থেকে শুরু হয় এমন কার্যক্রম। মাত্র ১০ টাকা দিয়ে ১১টি এনজিওর সহযোগিতায় এসব শিশুশ্রমিক একাউন্ট খুলে। ১৬টি ব্যাংকে তাদের হিসাব খোলা হয়। এসব একাউন্ট থেকে কোনো ধরনের চার্জ গ্রহণ করবে না ব্যাংক। তবে শিশুশ্রমিকদের আমানতে সর্বোচ্চ সুদ প্রদান করা হবে। শরিফের মতো এমন শিশুশ্রমিকের জন্য আশীর্বাদ বাংলাদেশ ব্যাংক। শিশুশ্রমিক যাতে দেশের সমস্যা না হয়ে সম্পদে পরিণত হতে পারে সে লক্ষ্যে বাংলাদেশ সরকারের এমন পদক্ষেপ সত্যিই প্রশংসনীয়।

সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১৬ বিকাল ৩:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ
প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮

বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।
গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০
মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,...
...বাকিটুকু পড়ুন