somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি নিয়ন্ত্রণে মংলা বন্দরের ভূমিকা

২২ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মংলা বন্দর বাংলাদেশের দ্বিতীয় সামুদ্রিক বন্দর। মংলা বন্দরকে আরো উন্নয়নের লক্ষ্যে দুটি জেটি নির্মাণে পাওয়ারপ্যাক পোর্টস লিমিটেডের সঙ্গে সরকারী-বেসরকারী অংশিদারিত্বে বাস্তবায়ন করবে সরকার। মংলা বন্দরকে ঘিরে সরকারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হলে কন্টেনার হ্যান্ডলিংয়ের ক্ষমতা বছরে ১০ লাখ টোয়েন্টি ইক্যুইভেলেন্ট ইউনিটস (টিইইউজ) পর্যন্ত বৃদ্ধি পাবে। অবস্থানগত দিক দিয়ে মংলা বন্দর ভারত ছাড়া প্রতিবেশী দেশগুলোর জন্য সুবিধাজনক। চুক্তি অনুযায়ী চুক্তির মেয়াদ হবে কাজ শুরুর তারিখ থেকে ৩০ বছর পর্যন্ত। জেটির কমার্শিয়াল অপারেশন কাজ শুরু হবে ২ বছর পর। প্রকল্পটি বাস্তবায়িত হলে অপারেশনের প্রথম বছরে মংলা বন্দরের লাভ হবে সাত কোটি টাকা যা পরবর্তীতে ৬০ কোটি টাকা পর্যন্ত বৃদ্ধি পাবে। ২০০৪-২০০৫ অর্থবছরে বন্দরের লোকসান ছিল প্রায় ১১ কোটি ৬১ লাখ ৫৪ হাজার টাকা, ২০০৫-২০০৬ অর্থবছরে নয় কোটি ৩৯ লাখ ৬৭ হাজার ও ২০০৬-২০০৭ অর্থবছরে লোকসান ছিল ছয় কোটি ১৯ লাখ টাকা। গত ২০০৭-২০০৮ অর্থবছরে মংলা বন্দর দিয়ে পণ্য খালাস ও বোঝাই হয় সাত লাখ ২২ হাজার টন। গত অর্থবছরে (২০১৪-২০১৫) পণ্য খালাস-বোঝাই হয় ৪৫ লাখ ৩০ হাজার টন। আর ২০০৭-২০০৮ অর্থবছরে বন্দরে ভেড়া জাহাজের সংখ্যা ছিল ৯৫টি ও মাসিক গড়ে আটটি। ২০১৪-১৫ অর্থবছরে এ বন্দরে জাহাজ আসে ৪১৬টি। গত বছর প্রতি মাসে গড়ে ৩৫টি জাহাজ আসে। গত অর্থবছরে মংলা বন্দরের নিট মুনাফা দাঁড়ায় ৬০ কোটি ১২ লাখ ৯৮ হাজার টাকা। আর চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) বন্দরের আয় হয় প্রায় ৯৬ কোটি ২৫ লাখ ৭৫ হাজার টাকা। মংলা-খুলনা রেললাইন, খানজাহান আলী বিমানবন্দর, রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রসহ পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ হলে মংলা বন্দর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করবে। এ ছাড়া এসব প্রকল্প বাস্তবায়ন হলে মংলা বন্দরের আরো আধুনিকায়ন হবে। ফলে আমদানি-রপ্তানির কার্যক্রমও বাড়বে।

সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:২৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫১

খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?

পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন

আগ্নেয়াস্ত্র প্রদর্শন, প্রতিমন্ত্রীর পদত্যাগ এবং ঢাকা দক্ষিণের নতুন সমীকরণ: রাজনৈতিক খেলায় ইশরাক কোথায়?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫২

রাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবের প্রতি বাংলার মানুষের কেন এত ক্ষোভ?

লিখেছেন জ্যাক স্মিথ, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮

বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটিতে বাংলাদেশের প্রায় ৩৫ লাখ শ্রমিক কাজ করছেন। সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। ২০২৫–২৬ অর্থবছরে সৌদি আরব... ...বাকিটুকু পড়ুন

=মনের হিংসা দূর করো রব=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১১:২৯

তবুও হিংসা এসে যায় কারণে অকারণে;
পারি না সামলাতে মন আমার - ইয়া রব,
নিতে পারি না সহজ করে কিছু
মনের কিনারে ভাঙ্গে হুড়মুড় স্বার্থের কলরব।

স্বচ্ছ মনের মানুষ কী করে হই,
সহজরে করে ফেলি... ...বাকিটুকু পড়ুন

সৌদি প্রবাসীর মৃত্যুদন্ড ও রটানো গুজব

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২০ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২২

আপনি যে দেশে যাবেন, সেই দেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখাটা আপনার দায়িত্ব।
আমেরিকায় আপনি মদ কিনতে পারবেন। কিন্তু আপনার বয়স অবশ্যই ন্যূনতম ২১ হতে হবে। ইউরোপে হয়তো এই বয়সটা ১৮।... ...বাকিটুকু পড়ুন

×