কবীর চৌধুরী নাস্তিক ছিলেন, কবীর চৌধুরী এই ছিলেন সেই ছিলেন বলে চিল্লাচিল্লি চলছেই তার মৃতু্্যর পর। সামু কর্তৃপক্ষ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। অথবা সামু বিষয়টাকে দেখেও দেখছে না অথবা সামু কর্তৃপক্ষ পদক্ষেপ নিয়ে সামলাতে পারছেন না।
আমরা যারা ধর্ম নিয়ে বা আস্তিকতা নিয়ে এত বাড়াবাড়ি করি তারা কতটুকু ধর্মসম্পর্কে জানি? আমরা কতটুকু ধর্মীয় ভাবে চলাফেরা করি? মুখে মুখে বলি আমি হিন্দু, আমি মুসলিম, আমি খ্রিস্টান। কিন্তু নামাজ বা ইবাদত কি করি? হয়তো বছরে একবার ঈদের নামাজ, বা সাপ্তাহিক নামাজী। আর মিথ্যে কথা বলছি অহরহ। সুযোগ পাইলে ধান্ধাবাজী- চুরি, বাটপারি, ধর্ষন, খুন হত্যা। এসব যদি আপনি নাই বা মানতে পারেন তাহলেতো বলবেন একজন দাড়ীওয়ালা ভদ্রলোক অথবা পৈতা পড়া বামন তার ধর্মের আড়ালে কিভাবে ঘুষ খাচ্ছেন বা অপকর্ম করছেন?
একজন লোক যদি কোন ধর্মকে বিশ্বাস না করেও যদি ভাল মানুষ থাকতে পারেন তাহলে কি তা অনেক মহত নয়? ধর্মতো মানুষকে ভালমানুষ হওয়ার শিক্ষাই দেয়, তাহলে কবীর চৌধুরী যদি একজন ভাল মানুষ হন তাহলে এটাও তার ধর্ম। আপনি যদি ধর্মের পরিচয় নিয়ে একজন ভালমানুষ না হতে পারেন তাহলে আপনার ধর্মীয় লেবাজের মানে কি? লোকে বলে চেনা বামনের পৈতা লাগেনা কিন্তু আমরা বর্তমানে পৈতা লাগিয়েই যত আকামগুলো করছি। আমি বলব আপনারা কবীর চৌধুরীর বিরুপ সমালোচনা না করে যদি তার মত (অথবা তার মত নয়) জ্ঞানীগুনি ভালমানুষ হতে পারেন তাহলে আপনারাও নাস্তিক হয়ে যান। কিন্তু দয়া করে ধর্মীয় লেবাজ পরে আকামগুলো করবেন না। আর একজন ভালমানুষের অযথা সমালোচনা করবেন না।
অনুরোধ....।
ভালকে ভাল বলতে শিখুন, কালোকে কালো বলতে শিখুন। শুধুমাত্র অন্ধ বিশ্বাসে বা কোন কিছুর প্রতি একান্তই আবেগপ্রবন না হয়ে আত্মসমালোচনা করুন।
কবীর চৌধুরীর অভাব জাতি হারে হারে উপলব্ধি করবে।
আমরা শোকাহত..........................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


