আমরা আওয়ামীলীগ শাসন দেখছি, গুম, সন্ত্রাস, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, রাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ, অতিমাত্রায় ভারতপ্রীতি, বিদ্যুতের চাহিদা মেটানোর রাম নাম ডাক, অপরিপক্ক মন্ত্রীসভার মন্ত্রীদের কান্ডজ্ঞানহীন কাজসহ অন্যান্য বিষয়গুলো আমরা ভালভাবেই উপলব্ধি করছি। পাশাপাশি মুদ্রার অপর পিঠ ছিল বিএনপিও। বিএনপির আমলেও আর চেয়ে কোন অংশে কম কিছু হয়নি বরং বেশি হয়েছে। তবে হয়তো আমাদের স্বভাবসূলভ ভাবে ভুলে যাই অনেকদিনের আগের কথা। আমরা কেউ কেউ মনে রাখি। বিএনপির শাসনামল দেখলে দেখবেন প্রধানমন্ত্রীপুত্রদের মহাগুন, জঙ্গিবাদ, মৌলবাদ, রাজাকারদের নিয়ে জোট করে সংসদকে কলুসিত করা, সন্ত্রাস, চাদাবাজিসহ অন্যান্য অপকর্ম নিশ্চয় আমাদের মনে আছে। তাছাড়া দুই সরকারের মধ্যবর্তী ২ বছরের ফখরুদ্দিন-মইনুদ্দিন সরকারের কথাতো আমাদের সবারই জানা।
দুই নেত্রী দেশের মধ্যে শুধুমাত্র নিজেদের এবং নিজেদের রাজনীতিবিদদের মানুষ মনে করেন আর বাকী ১৬ কোটি আমজনতাকে মনে করেন গরু ছাগল। তাদের দৃষ্টিতে এ দেশ শুধু তাদের স্বামী বা বাবাদের, এ দেশ আমাদের নয়। তাই আগামী নির্বাচনে আপনি কি পারবেন তাদেরকে বয়কট করতে? কেন করবেন তার কারণসহ লিখলে ভাল হয়।
প্রয়োজনে আমরা কৃষক মোঃ সাদেককে দেশের প্রধানমন্ত্রী বানাবো (যিনি ৪০ বার নির্বাচন করে জামানত খুইয়েছেন), আমরা দুই দল ছাড়া অন্য যেকোন দল, ক, খ, গ, ঘ, ঙ এর পক্ষে থাকতে পারি।
এলোমেলো কথাগুলোর জন্য ক্ষমা চাচ্ছি, ভুল হলে....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


