আমাদের সংসদ থেকে আব্দুল্লাহ আবু সাইদকে সংসদে গিয়ে ক্ষমা চাইতে বলেছেন কিছু সাংসদ। এটা যে দৃষ্টতাপূর্ণ কথা তা বলার অপেক্ষা রাখেনা। আমি জানিনা কে কিভাবে এটাকে গ্রহণ করেছেন। তবে বিষয়টা আমার কাছে দৃষ্টিকটুই লাগেনি বরং চরম বাজে মনে হয়েছে এবং এই সরকারের নৈতিক অবক্ষয়ের পরিচয় বহন করে। এ প্রসঙ্গে বলা যেতে পারে- কিছুদিন আগে আর্ন্তজাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুনালে অধ্যাপক আনিসুজ্জামানকে মিথ্যাবাদী বলায় সাকা চৌধুরীর আইনজীবি ফখরুলকে ক্ষমা চাইতে বলা হয় এবং সে নিঃশর্ত ক্ষমা চেয়েছে। বিষয়টি নিয়ে তখন চরম তোলপার শুরু হয়েছিল কিন্তু আবু সাইদের বিষয়টি সেভাবে আলোচনায় আসেনি। সেটা কেন? সাংসদের বিরুদ্ধে বললে আমাদেরকেও সংসদে গিয়ে ক্ষমা চাইতে হবে বলে?
বিষয়টি সম্পর্কে আবু সাইদ স্যার বলেছেন তিনি এমন কথা বলেন নি। তাহেলে তাকে কেন মিথ্যা বাদী বলা হলো বা তাকে সংসদে গিয়ে ক্ষমা চাইতে বলা হলো এরও তো বিচার হওয়া দরকার! এ প্রসঙ্গে আমাদের ডেপুটি স্পিকার বলেছেন স্যার প্রয়োজনে প্রেসক্লাব যেতে পারেন বা আইনের আশ্রয় নিতে পারেন, কিন্তু কেন? বিষয়টি খতিয়ে দেখা কি মাননীয় স্পিকারের দায়িত্বে পড়ে না? অথবা যারা এরূপ সমালোচনা করলেন বা দৃষ্টতা দেখালেন তাদের কি বিষয়টি সম্পর্কে ভালোভাবে যেনে বা নিশ্চিত হয়ে মন্তব্য করা উচিত ছিল না, এ ব্যর্থতার দায়ভার আমাদের সাংসদরা কিভাবে এরাবেন? এর জন্য কি তারা সংসদে দাড়িয়েই ক্ষমা চাইবেন? তাছাড়া ইনকিলাবের বিষয়টিও ভেবে দেখা দরকার, তারা কিভাবে এমন সংবাদ ছাপেন বা ছাপতে পারেন যা গল্পে পরিণত হয়!
বিষয়টি নিয়ে সম্মানীত ব্লগারদের জোর প্রতিবাদ প্রত্যাশা করছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


