কয়েকদিন যাবৎ বহুল আলোচিত একটি বিষয় হচ্ছে পদ্মাসেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধ এবং তার পা অনুসরণ করে এডিবির অর্থায়ণ বন্ধ। অর্থায়ন বন্ধের বিষয়টি কাউকে কাউকে ব্যাপক মজা দিলেও আমাদের গোটা জাতির জন্য কলংকের এবং লজ্জার। হ্যাঁ এ কথা ঠিক যে আমাদের দেশের প্রায় প্রতিটি সেক্টরে দুর্নিতি রয়েছে , তারপরও ভাবার বিষয় হচ্ছে শুধুই কি দুর্নিতির অযুহাতে বিশ্বব্যাংক অর্থায়ন বন্ধ করে দিল নাকি অন্যকোন কারণ আছে? যেখানে ফোবস ম্যাগাজিনের প্রতিবেদন মতে বিশ্বব্যাংক নিজেই দুর্নিতির আখড়া সেখানে বিষয়টি ভেবে দেখা যেতে পারে। বিশ্বব্যাংক যখন থেকেই তাদের ঋণ সহায়তা স্থগিত করে দিয়েছে তখন একটি গুঞ্জন শোনা গিয়েছিল যে, ড. ইউনুসকে গ্রামিন ব্যাংক থেকে সরানোর মাশুল দিচ্ছে বাংলাদেশ। আসলে বিষয়টি উড়িয়ে দেয়া যায়না এই ভেবে যে, হিলারি ক্লিনটনের ভালো বন্ধু ড. ইউনুসকে নিয়ে হিলারি যখন বারবার কথা বলছিলেন এবং গ্রামীন ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন ছিলেন তখন বিষয়টি আরো একটু স্পষ্ট হয়।
তাছাড়া বিষয়টি যে হতেই পারে তার আরেকটি যুক্তি হচ্ছে, বিশ্বব্যাংক হচ্ছে আমেরিকা নামক প্রভু দেশগুলোর হাতের পুতুল, কেননা আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামার মনোনিত ব্যক্তিই বিশ্বব্যাংকের প্রধান হন, সেখানে হিলারির হস্তক্ষেপ বা ইউনুস সাহেবকে গ্রামীন ব্যাংক থেকে সরানোর মাশুল দিচ্ছে এ সরকার এ কথা ভাবতেই পারি আমরা।
এখন প্রশ্ন হলো আসলেই দুর্নিতির জন্য বিশ্বব্যাংকের এ সিদ্ধান্ত নাকি ড. ইউনুসকে গ্রামিন ব্যাংক থেকে সরানোর মাশুল দিচ্ছে বাংলাদেশ!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


