
যেদিন গুলোতে ছিল তোমাতে আমাতে,
কত হৃদ্যতা ! কত প্রেম !
কত সে সুবাশ কত সে আভাস!
কত যে ভালোলাগা !
কত হৃদয় জাগানিয়া গল্প,
আর কত সে প্রহর বিতর্ক
হায়! সে আজ কোন কল্পলোক,
যেন বিম্বিসার অশোকের তলা,
যেন নিগুঢ় আধাঁর, যায় না চেনা |
বন্ধু বড় দুর্দিনে পাশে এসেছিলে
ছিল না যখন পাশে কেউ
কাঁধে হাত রেখে বলেছিলে
অংশী হবে মোর দুঃখ আর কষ্টের!
নিজেকে করবে বিলীন বন্ধুত্ত্বের মাঝে
করলে নিজেকে উদার আকাশ
বন্ধুত্ত্বের টানে |
বন্ধু! তোমাকে নিয়ে যেন গর্ব করি,
সময়ের অন্তিম পর্যন্ত |
জীবন তখনি বড় হয়ে উঠে
যখন ভাবি তুমি আমার বন্ধু বটে |
পাশে থাকিও আজীবন
রাখিও মোরে পাশে,
দুঃখ-কষ্ট-সত্য যাই আসুক
সমান ভাগ করে নেব সে |
বন্ধুত্ত্বের চেয়ে অধিক হৃদ্যতা
খুঁজে না পেয়ে শেষে,
গাইলাম বন্ধুত্ত্বের বিজয়গীতী
বন্ধু হৃদয়ে বসে|
.
.
[ উৎসর্গঃকয়েকজন বন্ধু পাগল মানুষকে ২২.০১.১৬,ঢাকা]
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



