এখানে নীরবে পাহাড় কানপেতে থাকে ,
ডানার ঝাপটায় পাখিরা তুলে সুর,
বুনো ফুল তাকায় নীল আকাশ পানে
স্রোতে ভেসে ঝরা পাতা চলে বহুদুর ।
এখানে রোদ মেঘে মাখামাখি চলে
হাত বাড়িয়ে ডেকে যায় পাতিহাঁস,
সেগুনের বনে পাহাড়ি লতায় আর
সবুজের বুকে করে শিশিরেরা বাস।
নিশিতে রুপালী আলোর মায়াবী চাঁদ
ঠিক এখানে হেসে উঠে,
স্বপ্নের আবেগী রং এ আঁকা ঝর্নার জল
এখানেই লাগে মিঠে ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


