somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হোটেলে বিক্রি হয় মরা মুরগির মাংস

১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাজারে তো বটেই, নিয়ম-নীতির তোয়াক্কা না করে এখন রাজধানীর হোটেল-রেস্টুরেন্টগুলোতে বিক্রি করা হচ্ছে খাওয়ার অনুপযোগী খাবার। এসব হোটেলে যা রান্না করা হচ্ছে তা তৈরি হচ্ছে অপরিচ্ছন্ন পরিবেশে। আর এ খাদ্য মারাত্দক অস্বাস্থ্যকরও বটে। ফলে খাবারগুলো খেয়ে মারাত্দক স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়তে হচ্ছে ক্রেতাদের। অথচ এ ব্যাপারে সরকারের যথেষ্ট তদারকি নেই। ডিসিসির মাত্র হাতেগোনা কয়েকজন স্বাস্থ্য কর্মকর্তা নিয়ে চলছে নগরীর হোটেলগুলোতে তৈরি খাবারের মান নিয়ন্ত্রণের পরীক্ষা। নগরীর বিভিন্ন হোটেল ঘুরে আতঙ্কিত হওয়ার মতো ঘটনা চোখে পড়ে। দেখা যায়, হোটেলগুলোর টয়লেটেই কাটা হচ্ছে তরিতরকারি এবং খেতে দেওয়া হচ্ছে মরা মুরগি এবং গরুর নামে মহিষের মাংস। ঢাকার বেশ কয়েকটি খাবার হোটেল ও রেস্টুরেন্টে ঘুরে দেখা যায় এ ভয়াবহ চিত্র। নগরীর মগবাজার, সদরঘাট, গাবতলী, যাত্রাবাড়ী, নীলক্ষেত, ফার্মগেট ও মিরপুরের কয়েকটি খাবার হোটেলে গিয়ে দেখা যায়, বেশিরভাগ হোটেলে অপরিষ্কার পাত্রে খাবার রান্না করা হচ্ছে। ঢাকনাবিহীন সে খাবারগুলোর উপর মাছি উড়ছে অথচ হোটেল কর্তৃপক্ষের সেদিকে কোনো ভ্রূক্ষেপ নেই। কিছু হোটেলের টয়লেটেই মাছ, মাংস, মুরগিসহ অন্য তরকারি কাটা-বাছার কাজ করতে দেখা যায়। রাস্তার পাশে অবস্থিত হোটেলগুলোতে খাবারের উপর ধূলাবালি এসে পড়ছে। হোটেলের কর্মচারীরা নোংরা পানিতে গ্লাস পরিষ্কার করে ক্রেতাদের তাতে পানি খেতে দিচ্ছে। বাবুর্চিরা সিগারেট খেয়ে তার ছাই ফেলছে খাবারগুলোর উপর এবং হাত ভালোভাবে পরিষ্কার না করে নোংরা হাতেই মাখছেন সিঙ্গারা, রুটি ও নানের আটা-ময়দা। বাবুর্চিরা নাকের ময়লা পরিষ্কার করে সে হাত না ধুয়েই খাবার বানাচ্ছেন এবং খাবারের উপর তাদের অনেকের গায়ের ঘাম ঝরে পড়তেও দেখা গেছে। হোটেলগুলোর রান্নাঘরে গিয়ে দেখা যায় সেখানকার পরিবেশ আরও খারাপ। স্যাঁতস্যাঁতে, দুর্গন্ধযুক্ত পরিবেশে রান্নার কাজ করে তারা। হোটেলের টয়লেটের ময়লা পানি এনে খাবার রান্না করার ঘটনাও বেশ কয়েক জায়গায় দেখা গেছে। মরা মুরগি ও পচে যাওয়া খাবার অনুপযোগী তরকারি দিয়েই তারা খাবার রান্না করছে। জানা যায়, রাজধানীর কাওরানবাজারসহ অন্য বড় বাজার থেকে হোটেল মালিকরা কম দামে মরা মুরগি কিনে তা বেশি দামে ক্রেতাদের কাছে বিক্রি করছেন। তাছাড়া গরুর মাংস বদলে মহিষের মাংস দেদারসে বিক্রি করছেন।

হোটেল মালিক কর্তৃপক্ষের সঙ্গে রান্নাঘরের অব্যবস্থাপনা নিয়ে কথা বললে তারা কথা বলতে খুব একটা আগ্রহ প্রকাশ করেন না। তবে বেশিরভাগেরই বাংলাদেশ পিওর ফুড অধ্যাদেশ-১৯৫৯ (সংশোধনী-২০০৫) সম্পর্কে কোনো ধারণা নেই। অথচ এই আইনে ১৪ (বি) ধারায় সুস্পষ্ট করে বলা রয়েছে, উৎপাদিত খাবার মানসম্মত না হলে অভিযুক্ত ব্যক্তিদের সর্বনিম্ন ৫ হাজার টাকা জরিমানা ও ছয় মাসের কারাদণ্ড অথবা উভয় দণ্ড এবং সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা ও ১ বছর কারাদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। এ আইনে আরও বলা হয়েছে হোটেলগুলোর রান্নাঘর পরিষ্কার থাকতে হবে, খাবার ঢাকা থাকবে, বাবুর্চিদের হাতের নখ ছোট থাকবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু রাজধানীর হাতে গোনা কয়েকটি হোটেল ছাড়া বাকিগুলো এ নিয়ম মানছে না। ডিসিসির এক স্বাস্থ্য কর্মকর্তা জানান, বর্তমানে ঢাকার হোটেল-রেস্টুরেন্টের খাদ্যের মান পরীক্ষা করতে তাদের স্যানেটারি ইন্সপেক্টরের সংখ্যা হাতে গোনা। প্রতিদিনই তারা বিভিন্ন এলাকার হোটেলগুলোতে অভিযান চালিয়ে খাবারের মান পরীক্ষা করেন এবং খাবারে কোনোরকম ভেজাল পেলে ধরন অনুযায়ী মামলা ও জরিমানা করেন। কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রকল্প কর্মকর্তা উদয় চ্যাটার্জি বলেন, স্বাস্থ্যের কথা ভাবলে ঢাকার হোটেল-রেস্টুরেন্টগুলোর খাবার অত্যন্ত নিম্নমানের। মূলত এসব খাবার অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করা হয়। বেশির ভাগ ক্ষেত্রেই ড্রেনের পাশে ঢাকনাবিহীন অবস্থায় খাবারগুলো রান্না করা হচ্ছে এবং গরীব জনসাধারণ সস্তা খাবারের আশায় নিম্নমানের খাবারগুলো খেয়ে অসুস্থ হয়ে পড়বে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. খলিলুর রহমান বলেন, ঢাকার হোটেলগুলোতে খাবার রান্নায় যে পানি ব্যবহার করা হয় তাতে বহুধরনের ব্যাকটেরিয়া ও জীবাণুর অস্তিত্ব পাওয়া গেছে। সাধারণত খাওয়ার পর খোলা জায়গায় ও গরম পরিবেশে বহুক্ষণ খাবার রাখার ফলে খাবার নষ্ট হয়ে যায়। তাছাড়া অনেক ক্ষেত্রে নিম্নমানের হোটেলগুলোর তরকারিতে জর্দ্দার বা অন্য রং মাত্রারিক্তভাবে ব্যবহার করা হয় যা স্বাস্থ্যসম্মত নয়। এছাড়া হোটেলগুলোতে শরবত ও ঠাণ্ডা পানিতে মাছের হিমগারে ব্যবহৃত বরফ ব্যবহার করা হচ্ছে। ফলে যারা এগুলো গ্রহণ করেন তারা মারাত্দক স্বাস্থ্যঝুঁকির মধ্যে থাকেন। সোহরাওয়ার্দী হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপিকা ডা. জেবুন্নেসা বলেন, হোটেল-রেস্টুরেন্টের নিম্নমানের খাবার খেয়ে নানারকম পানিবাহিত রোগ-ডায়রিয়া, আমাশয়, জন্ডিস হওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া তৈলাক্ত খাবারগুলো থেকে নানা রকম পেটের পীড়া, এসিডিটিসহ অন্যান্য রোগ হতে পারে।



- See more at: Click This Link
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×