somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

পয়গম্বর
জীবন হলো এক কাপ গরম চা আর একটি জ্বলন্ত সিগারেটের মতো। গরম চা এক সময় জুড়িয়ে যাবে, সিগারেটের তামাকও পুড়ে শেষ হয়ে যাবে।

কুতুবশাহী মসজিদ: মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা মোগল স্থাপত্যের নীরব সাক্ষী

১৬ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এবারের অষ্টগ্রাম যাওয়াটা ছিল অনেকটা জোর করেই। কিশোরগঞ্জ শহরে গিয়েছিলাম যথারীতি অফিসের কিছু কাজ হাতে নিয়ে। প্রজণ্ড ব্যাস্ততার মাঝেও ভুলতে পারিনি শেষ বারের অষ্টগ্রাম ট্যুরের কথা; যেবার খুব ভোর বেলায় ফজরের ওয়াক্তে গিয়েছিলাম কুতুবশাহী মসজিদটি দেখার জন্যে। সেবার ভোরের লঞ্চ ধরে কুলিয়ারচর হয়ে কিশোরগঞ্জ শহরে ফেরার তাড়া ছিল বলে বেশি সময় থাকতে পারিনি প্রাচীন এই মসজিদটিতে। আর আলোর স্বল্পতার কারণে মন ভরে ছবিও তোলা হয়ে ওঠেনি সেবার।

সেই অপূর্ণতা পূরণের উদ্দেশ্যেই এবার কাজের শত ব্যস্ততার মাঝেও সময় বের করে নিলাম অষ্টগ্রাম যাবার জন্যে। তবে বরাবরের মতো কুলিয়ারচর হয়ে না গিয়ে বাজিতপুর ঘাটকেই বেছে নিলাম। কুলিয়ারচর থেকেও গতবারের মতো ভোরের লঞ্চে যাওয়া যেত। কিন্তু সহকর্মী সাব্বির ভাই বললেন, তাঁর নাকি ট্রলারে চড়ার শখ হয়েছে। তাই বাজিতপুর ঘাট থেকেই ট্রলার রিজার্ভের সিদ্ধান্ত নেওয়া হলো, কারণ বাজিতপুর থেকে তাড়াতাড়ি অষ্টগ্রাম পৌঁছানো যাবে।

কাক ডাকা ভোরে কিশোরগঞ্জ শহর থেকে রওনা হলাম বাজিতপুর ঘাটের উদ্দেশ্যে। সেখানে আগে থেকেই ট্রলার রিজার্ভ করা ছিল। লাইফ জ্যাকেট সাথে নিয়ে উঠে পড়লাম ট্রলারে। শুরু হলো আমাদের অষ্টগ্রাম যাত্রা।

বাজিতপুর ঘাট থেকে অষ্টগ্রামের উদ্দেশ্যে আমাদের ট্রলার যাত্রা

বিচ্ছিন্ন এ গ্রাম আর তার মানুষগুলো এভাবেই বেঁচে আছে

ওই যে, দূরে দেখা যাচ্ছে অষ্টগ্রাম!

আগেই বলেছি যে, এবারের অষ্টগ্রামের উদ্দেশ্যটাই ছিল কুতুবশাহী মসজিদ দেখা। সুতরাং সকালে পৌঁছানোর পর দেরী না করে রিক্সা করে সোজা পৌঁছে গেলাম কালের কিংবদন্তী কুতুবশাহী মসজিদের কাছে।

কালের কিংবদন্তী কুতুবশাহী মসজিদ

কুতুবশাহী মসজিদ

কুতুবশাহী মসজিদের একাংশ

কাছ থেকে দেখা কুতুবশাহী মসজিদ

মসজিদের দেওয়ালে প্রাচীন মোগল স্থাপত্যের কারুকার্য

আপন মহিমায় দাঁড়িয়ে আছে কুতুবশাহী মসজিদ

কুতুবশাহী মসজিদ

কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলায় ১৭০০ শতাব্দীতে নির্মিত প্রাচীন এই মসজিদটিতে সুলতানী এবং মোগল স্থাপত্যের বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। বিখ্যাত দরবেশ কুতুব শাহ-এর নামে এই মসজিদটির নামকরণ করা হয় যাঁর কবর এই মসজিদটির পাশেই অবস্থিত। অসংখ্য কারুকার্য সংবলিত পাঁচ গম্বুজ বিশিষ্ট এই মসজিদটিকে ১৯০৯ সালে পুরাকীর্তি হিসেবে ঘোষণা করা হয়।

কুতুবশাহী মসজিদের সংক্ষিপ্ত ইতিহাস

কুতুবশাহী মসজিদ

কুতুবশাহী মসজিদ

কুতুবশাহী মসজিদ

মসজিদের ভিতরের একাংশ

দুপুরে অষ্টগ্রামের নাজির হোটেলে লাকড়ির চুলায় রান্না করা দেশী মুরগী, গরম ভাত আর মাসকালাই -এর ডাল পেট পুরে খেয়ে রওনা দিলাম বাজিতপুর ঘাটের উদ্দেশ্যে।

না বলা কথা:
১. কুলিয়ার চর থেকে অষ্টগ্রামের উদ্দেশ্যে লঞ্চ ছাড়ে সকাল ৬ টা (ভাড়া জনপ্রতি ৮৫ টাকা), ৮ টা, দুপুর ১২.৩০ এবং ২ টা (ভাড়া জনপ্রতি ৬৫ টাকা)।
২. অষ্টগ্রাম থেকে কুলিয়ারচরের উদ্দেশ্যে লঞ্চ ছাড়ে ভোর ৪.৩০ থেকে সকাল ১১ টা পর্র্যন্ত
৩. অষ্টগ্রাম ডাক বাংলোতে থাকতে হলে কেয়ারটেকার রঞ্জনকে ফোন করুন: ০১৭১০২৯১২২৫
৪. বাজিতপুর থেকে অষ্টগ্রাম যাবার জন্যে ট্রলার ভাড়া করতে হলে ট্রলারের মাঝিকে ফোন করুন: ০১৭৬২৩৯২০৫৩
৫. বাজিতপুর হয়ে অষ্টগ্রাম যাবার জন্যে (সারাদিনের জন্যে রিজার্ভ) ট্রলার ভাড়া পড়বে ১৫০০-১৬০০ টাকা
৬. কুলিয়ারচর হয়ে অষ্টগ্রাম যাবার জন্যে (সারাদিনের জন্যে রিজার্ভ) ট্রলার ভাড়া পড়বে প্রায় ৩০০০ টাকা
৭. কিশোরগঞ্জ শহরে থাকার ভালো হোটেলের ফোন নম্বরের জন্য এখানে ক্লিক করুন
১৩টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×