somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

পয়গম্বর
জীবন হলো এক কাপ গরম চা আর একটি জ্বলন্ত সিগারেটের মতো। গরম চা এক সময় জুড়িয়ে যাবে, সিগারেটের তামাকও পুড়ে শেষ হয়ে যাবে।

ছবি ব্লগ: সানকেন গার্ডেনে কিছু সময়

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমেরিকার ফ্লোরিডা রাজ্যের ট্যাম্পা বে এলাকাতে সামার ভ্যাকেশনে এসেছি কিছুদিন হলো। কাজেই ঘরে বসে থাকাটা কোনভাবেই যৌক্তিক নয়। ঘোরাঘুরির জন্যে আমার প্রিয় ওয়েবসাইট ট্রিপ অ্যাডভাইজরকে জিজ্ঞেস করতেই সে জানিয়ে দিল যে, 'সানকেন গার্ডেন' নামে একটি বাগান আছে যেটি আসলেই দর্শনীয় এবং সেখানে গিয়ে কিছু সময় কাটিয়ে আসা যায়। গাছ-গাছালী, প্রকৃতি -এগুলো আমার সবসময়ই প্রিয়। কাজেই দেরী না করে বেরিয়ে পড়লাম সানকেন বাগান দেখার উদ্দেশ্যে। আজ রবিবার ছিল। গাার্ডেন খোলা থাকবে দুপুর বারোটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত।


দুপুর দেড়টা নাগাদ 1825 4th St N, St Petersburg ঠিকানায় যখন পৌঁছালাম মাথার ওপরে গনগনে সূর্য্যের প্রখর আলো। দরদর করে ঘামছি আর ভাবছি, আসাটা বোধহয় উচিত হয়নি। রিসেপশন ডেস্ক থেকে যখন ১০ ডলার দিয়ে টিকিট কাটলাম তখনও চিন্তা করছিলাম, বাসায় ফিরে যাবো কিনা। এইসব সাতপাঁচ ভাবতে ভাবতে যখন বাগানে প্রবেশ করলাম, মুহূর্তের মধ্যে চারপাশের পরিবেশ বদলে গেল। চারিদিকের অসংখ্য গাছ আর বাগানের ঠাণ্ডা একটা শীতল আবহাওয়ায় প্রাণ যেন জুড়িয়ে গেল।


রিসেপশন ডেস্ক, যেখান থেকে বাগানে ঢোকার টিকিট কাটলাম








এই ফাঁকে ছোট্ট করে সানকেন গার্ডেনের ইতিহাস বলে ফেলি।

সময়টা ১৯৩৫ সাল। ফ্লোরিডা'র সেন্ট পিটার্সবার্গ শহরে টার্নার সানকেন গার্ডেন নামে একটি ব্যাক্তি মালিকানাধীন বাগান সবার জন্যে উন্মুক্ত করে দেওয়া হয়। জর্জ টার্নার নামের জনৈক ভদ্রলোক ১৯০৩ সালে প্রায় ৪ একর জমির ওপরে এই বাগানটি প্রতিষ্ঠা করেন। ভদ্রলোক যদিও একজন প্লামার ছিলেন, কিন্তু তাঁর বাগানের শখও ছিল মারাত্মক। টার্নার সাহেব পুরো জায়গাটাতে একটি লেক খনন করলেন। যার ফলে ভূ-পৃষ্ঠ থেকে পুরো এলাকাটি প্রায় ১৫ ফুট নিচে অবস্থিত। উর্বর এ জমি বিভিন্ন ফলের গাছসহ বিভিন্ন প্রজাতির উদ্ভিদের বাসস্থানে পরিণত হলো। মূলত: ১৯২৪ সাল থেকেই দর্শনার্থীগণ ২৫ সেন্টের বিনিময়ে এই দুর্লভ গাছগাছালীর বাগানটি দেখার সুযোগ পান।










পরবর্তীতে ১৯৯৮ সালে লোকাল হিস্টোরিক্যাল ল্যাণ্ডমার্ক হিসেবে এই সানকেন গার্ডেনটি পরিচিতি লাভ করে এবং ১৯৯৯ সালে সেন্ট পিটার্সবার্গ সিটি এই বাগানটি কিনে নেয়। চলুন তাহলে আমার কাঁচা হাতের তোলা ছবিতে বাগানের ভেতরের সৌন্দর্য্য দেখে নেয়া যাক:


















এই যে দেখুন কাঠবিড়ালী:












বাগানের ভেতরে একটা এম্ফিথিয়েটার দেখলাম:






সানকেন গার্ডেনের ফ্লেমিঙ্গো পাখিগুলোর কিছু ছবি:




বিকেল চারটার দিকে যখন বাগান দর্শন শেষ হলো, পেটের মধ্যে তখন হাজারটা ইঁদুর দৌড়াচ্ছে। দেরী না করে দ্রুত গাড়ি স্টার্ট দিলাম চাইনিজ ফুড খাবার আশায় পাণ্ডা এক্সপ্রেসের উদ্দেশ্যে।





সূত্র: Click This Link

সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:২৯
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×