কিছু মানুষ আছে, যারা অকারনে
অসময়ে হুমড়ি খেয়ে পড়ে কারো
জীবনের বেলকনি তে। শত
নিষেথাজ্ঞা কে ছুঁড়ে ফেলে ঢুকে
যায় অচেনা সেই মানুষের মন মন্দিরে
- নিরবে নিভৃতে পদচিহ্ন একেঁ দেয়
তার স্বপ্নসৌধ তে, অবাধ্য বিচরণ চলে
তার - সেই মানুষটার চাওয়া পাওয়া
নীল সীমানায়,,
হঠাৎ মহাপ্রলয় রুপে আসা এ
মানুষটাকে নিয়ে স্বপ্নজাঁল বুনে সে ,
তার সিক্ত ভালবাসায় খুঁজে পায়
জীবনের ছন্দ, স্বপ্ননীড়েঁর প্রতি
কক্ষের মালিকানা তুলে দেয় তার এক
চিলতি হাসির বিনিময়ে,,
খুব অল্প সময়ে সবটা নিজের করে
নেওয়ার ক্ষমতাধারী মানুষ গুলিকে
ঠিক কি বিশেষণে বিশেষায়িত
করা উচিৎ আমার জানা নেই।
সেই ছেলেটা এতটুকু ভাল থাকার জন্য
হাতে তুলে নেয়নি টেনিস কিংবা
ক্রিকেট _ অথবা ঐ মেয়েটা সুখের
আশায় হাতে নেয়নি হুমায়ুনের
উপন্যাস কিংবা টিভির রিমোট ,,
তারা কিনা এতখানি আত্মতৃপ্তির
জন্য খুঁজে নিয়েছে তার মতোই আরেক
টা মানুষ কে _ যার কিনা তার মতোই
সাধ ছিল - নিজ ভূবন সাজাবে শত
জংলী ফুলে । খেলা শুরু করে তাকে
নিয়ে - মানুষটার নিরব চিৎকারে
খুঁজে পায় সে জীবনের মর্ম ....
মানুষটাকে জীবন মৃত্যুর মাঝে দাঁড়
করিয়ে _ অট্টহাসি দিয়ে বলে, আমি
পেরেছি সত্যি পেরেছি .....
অচমকা স্বপ্ন ঘোর কেটে যায় - অসহায়
হয়ে খুজঁতে থাকে - সব হারানোর
হেতু, অথচ সে বুঝতেই পারেনা
কোনদিন, আসলে এই মানুষ গুলির
ভালবাসতে কোন কারন লাগেনা
তেমনি লাগেনা কারন ছেড়ে
যেতেও, আর তাই তো _ মাঝ পথে সব
স্বপ্নের দাফন দিয়ে নির্বাক চোঁখে
তার ফিরে আসার প্রহর গুনে,,
আর সেই মানুষ টা, এতদিনে হয়তো
পেয়ে গেছে অন্য কোন আকাশ -
উড়াচ্ছে তাতে ইচ্ছে ঘুড়ি,, কিংবা
সুতো ছিঁড়ে দিয়ে সন্ধান করছে অন্য
কোন নাটাঁইয়ের...
চলছে তার জীবন, যে জীবনে ঠাঁই
পায়নি এতটুকু অনুশোচনার দহন.....।।
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




