ভ্যাট চাই আপনাদের, এইতো??!
চাইতেই পারেন কারন ভ্যাট নেওয়ার
অধিকার তো বগলের নিচে যত্নে
রাখা ক্ষমতা _ যার স্পর্শে জীবন ও
কেড়ে নেওয়া নতুন কিছু না,,
একটু ভেবে দেখুন তো!! - সামান্য স্কুল
শিক্ষক বাবা বেতনের সব টাকা তার
প্রাইভেটে পড়ুয়া ছেলের হাতে
ধরিয়ে দিয়ে নির্বাক চোখে
তাকায় বাকি সদস্য দের দিকে _ এক
অনিশ্চয়তায় ফিকে হয়ে আসে তার
মলিন মুখ খানা,
অসুস্থ মা নিরবে ছেলের মাথায় হাত
দিয়ে বলে _ ভাবিস না পড়া টা শেষ
হলেই আমার অপারেশন টা করিয়ে
নিব, না না কষ্ট হবেনা আমার - আমি
মানিয়ে নিব,। মাস শেষে
সেমিস্টার ফির মোটা টাকা
ম্যানেজ করার জন্য এই ঘর থেকে ঐ ঘর
ঘুরে অবশেষে নিরাশ হয়ে ফিরে
মাঝ রাতে যখন বারান্দায় আকাশ
দেখেন বাবা _ মা চুপি চুপি গিয়ে
বলে _ এত্ত ভাবছেন কেন ? - আল্লাহ
আছেন তো মাথার উপর!
ছোট ভাই বোনের সব আবদার কে গলা
টিপে মেরে যখন সব টাকা নিয়ে
ছেলেটা পাড়ি দেয় শহরে, _ ঠিক কি
চলে তার ভেতর টায় ! _ ক্ষমতার
জোরে তো সব বুঝেন তবে এটা কেন
নয়??!!
এইবার বন্ধ করেন এই অমানবিক খেলা _
আমার মতো বোনেরা আর দেখতে
চায়না, ভাইরের হতাশা ঘেরা
চাহনি, বাপের মলিন স্বপ্ন , মায়ের
নিথর কল্পনা আর ছোট ভাইটার শত
বায়নার বিচ্ছিন্ন রুপ,
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




