অচমকা বুকের বাম পাশে হৃদযন্ত্রের
ঠিক ২ইঞ্চি নিচে অসহ্য ব্যাথা শুরু
হলো। বেখেয়ালি লোনাজল
হামাগুড়িঁ দিয়ে ভিজিয়ে দিল
চোখেরপাতা _ সহসাই মনে হচ্ছিল,
কেউ যেন আস্তে আস্তে টিপেঁ ধরছে
আমার গলা _ যেন নিঃশ্বাস বন্ধ হয়ে
এলো বলে।
আমি তো রানা প্লাজা দেখেছি,
দেখেছি সাগর-রুণি ট্রাজেডি, বাদ
যায়নি - রাজন, বিশ্বজিৎ আর অনন্ত দা
রাও। তবে আজ কেন এই অনুভূতি???!!
এইতো আমার সেই বাংলা - যাকে
দেখে কবি গুরু লিখেছিলেন -
"সোনার বাংলা, আমি তোমায়
ভালোবাসি " দ্বিজেন্দ্রলাল রায়
বলেছিলেন " সকল দেশের রানী সে
যে আমার জন্মভূমি " এই সেই
স্বাধীনতা _ যা রঙিন হয়েছে সঙ্গম
হারানো লাখো মায়ের রক্তে
„ যাকে পেতে হারালাম_ শত শত
স্বজন !! আজো কেন বাংলা রক্তাক্ত
হয় অজস্র আঘাতে _ তবে কি
স্বাধীনতা! সে শুধু বাংলার ইতিহাস
কেই সমৃদ্ধি করেছে আর কিছু নয়???!!
থাকনা আজ ৫২, ৬৯, ৭১ কিংবা ২০১১,
২০১৩ সব । আর কোন হারানোর গল্প
দিয়ে বাংলার ইতিহাস ভারী
করতে চাইনা _ শুধু ফিরে পেতে চাই
আরিফ , আরিয়ান ভাইয়া আর
জাকিয়া আপু দের। ফিরে পেতে চাই
_ মজার স্কুল কে _ হ্যাঁ ফিরে চাই শত
হৃদয়ের সপ্তর্শি ছুঁয়ে যাওয়া
নিষ্পাপ সেই শিশুদের হাসি,,
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




