প্রতিটা ধাপে আমার আমি কে নতুন
করে চেনাও তুমি । সব হারিয়ে
তোমায় জড়িয়ে যখন বলি "বাবা,
আমার আর কিচ্ছু নেই" শক্ত একটা
ঝাকুনি দিয়ে চোখের পানি মুছিয়ে
দিয়ে বলো "তুই তো আমার রাজকন্যা,
রাজা থাকতে রাজকন্যা নিঃস্ব হয়
কি করে??! "
হাজার মাইল পথ পাশে বসিয়ে যখন
ক্যাম্পাস পেড়িয়ে হলের গেটের
সামনে এসে দাড়াঁও, আমার দু-ফোটাঁ
আখি জমা জল দেখে একটু রেগে
গিয়েই বলো "আমি কি হারিয়ে
যাচ্ছি?- এতটুকু দূরত্ব ই কি তোর থেকে
আমায় বিলীন করে!" আলতো করে
জড়িয়ে ধরি তোমায় আর ভিজি
আমি তোমার চোখের বর্ষণে।
প্রতিটা পরিক্ষার হল থেকে বের
হয়ে যখন ভাংগা গলায় কিছু বলতে
যাই, থামিয়ে দিয়ে বলো _ "পরিক্ষা
ভালো হয়েছে " রেগে মেগে ফোন
কেটে ভাবি, তুমি এমন কেন??!
ক্লাস ওয়ানে বাবা রচনা লিখতে
দিয়েছিল ম্যাম। তোমার ছোট্ট
রাজকন্যা তোমায় বাবার আসনে
বসিয়ে লিখেছিল _ বাবা অনেক
ভালো , আদর করে, আইস্ক্রিম এনে দেয়
ইত্যাদি ইত্যাদি । বেশি নাম্বার
পেয়ে মনে মনে ভেবেছিলাম ইশ্
প্রতিবার যদি বাবা রচনা আসতো!!
আবারও প্রায় ১২বছর পর পরিক্ষার
খাতায় সেই তোমায় নিয়েই লিখতে
বসেছিলাম বাবা, এবার বাবা নয় -
বাবা তোমার রাজকন্যা তোমায়
বসিয়েছিল তার প্রিয় বন্ধুর আসনে।
থমকে গিয়েছিলাম আমি, উত্তর পত্র
ভিজেছিল চোখের বৃষ্টি তে । বাবা
শব্দটা যে এতটাই কঠিন জানাই
ছিলনা!.
বাবা তুমি বড্ড স্বার্থপর _ তোমার
নিঃস্ব রাজকন্যা কে শুধু ঋণী ই করে
গেলে!।
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




