আসছে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস । নিঃসন্দেহে নারী জাতির প্রতি সম্মান জানানোর একটি উপযুক্ত দিন । তাই বলে বলছি না যে অন্যান্য দিন সম্মান করা যাবে না । অবশ্যয় সম্মান করতে হবে , সকল প্রকার নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে , সমাজে নারীর যথাযোগ্য মর্যাদা প্রতিষ্ঠা করে বৈষম্য দূর করতে হবে । এটা সকলের নৈতিক দায়িত্ব ।
কিন্তু কথা হচ্ছে এটা না । যেটা বলতে এতগুলো ভূমিকা করলাম তা হল আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে QUBEE এক আজব ইভেন্টের আয়োজন করেছে । নাম দিয়েছে 'March in her heels.' এই ইভেন্টে পুরুষরা নারীদের মত হিল স্যান্ডেল পরে হাঁটবে নারীদের সম্মান জানাতে এবং অন্যায়ের প্রতিবাদ স্বরূপ স্বাধীকার প্রতিষ্ঠা করতে । স্লোগান হবে 'No tolarance to violence against women.'
নারীদেরকে সম্মান জানানোর আর কোনো উপায় কি নেই ? নারীদেরকে সম্মান জানাতে একদিনের জন্য হিজড়া হতে হবে ? শুধু হিল পরানোর দরকার কি ? হিলের সাথে ছেলেদেরকে বিকিনি পরে রাস্তায় নামিয়ে দিলেই তো হয় । আমরা আমরা ই তো । অর্ধ হিজড়া হওয়ার চেয়ে পূর্ন হিজড়া হওয়া ভালো , তাই নয় কি ?
যে সমস্ত প্রতিষ্ঠান অন্যায়ের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির নামে সংস্কৃতিকে হিজড়া বানিয়ে দিচ্ছে আসুন সেই সমস্ত সংগঠনের ইভেন্টকে না বলি । একদিনের হিজড়া না হয়ে আসুন একদিনের জন্য নারী সমর্থনবাদী হই এবং সমঅধিকার প্রতিষ্ঠায় সচেষ্ট হই ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


