somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি অতীব গুরুত্বপূর্ণ আবেদন: বদনগ্রন্থ খুলিয়া দিন

৩০ শে মে, ২০১০ দুপুর ২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল যখন সংবাদ পাইলাম বাংলাদেশের 'বদনগ্রন্থ' বা ফেসবুক বন্ধ করিয়া দেওয়া হইয়াছে, তখন আমার মনে হইলো ..দেশে কি সব হইতেছে। যে বিষয়গুলান লইয়া কথাবার্তা হইতেছে, তাহার জন্য বদনগ্রন্থের টুটি চাপিয়া না ধরিলেও চলিতো।
দুই একদিন পূর্বে যখন দৈনিক সংবাদে এ সংক্রান্ত খবরটি প্রকাশিত হইয়াছিল যে প্রধানমন্ত্রীর ছবি ক্যারিকেচার প্রকাশ করা হইতেছে, তখনি আমি ভাবিয়াছিলাম .. ইংরেজি ফেসবুক বা বাংলায় বদনগ্রন্থটির দফা রফা হইতে যাইতেছে। কেন ভাবিলাম সে বিষয়টি বোধ করি আপনাদের কৌতুহলের কারণ হইয়া দাঁড়াইয়াছে। তাহা হইলে বলি
সাংবাদিকবৃন্দের নানা ধরণের, রকমের পরিচিত মহল থাকে। যেই সব মহল হইতে মাঝে মধ্যে নানা খবর দিয়া বলিয়া দেয়া হয়, যদি ছাপানো যায় তো মন্দ হয় না। প্রথমত সংবাদে প্রকাশিত খরবটি বিশ্লেষন করিয়া আমার মনে হইলো এটা উচ্চ পদস্থ মহলের খায়েশি প্রতিবেদন। কারণ খবরটি ছাপাইয়া বাজার পরীক্ষা করিবার মতোন অবস্থা সৃষ্টি করা হইয়াছে। খবরটি প্রকাশিত হইবার পর যখন তাহা নিয়া কোন ধরণের র্কণপাত কেহ করিলো না, তাহার দুই একদিন বাদেই সরকার বাহাদুর তাহাদের সিদ্ধান্তটি লইয়া লইলেন। বন্ধ করিয়া দিলেন ফেসবুক নামক অর্ন্তরজালের এক ক্ষুদ্র অথচ শক্তিশালী মাধ্যমটিকে।
যাহোক তাহাদের কে মসনদে বসানো হইয়াছে, কেবল সিদ্ধান্ত গ্রহণ করিবার জন্য। তাহারা তাহাদের কার্য করিতেছেন। আর আমরা তাহার ফলাফল ভোগ করিতেছি।
আহারে বাছা.. যদি কেহ একজন তাহার বদন গ্রন্থের পাতায় কিছু অপর্কম করিয়া থাকে, তাহা হইলে, ঐ দায় দায়িত্ব র্বতাবে ঐ ব্যক্তিটির ওপর। সমগ্র মানব জাতির উপর নয়।
আবেদন নিবেদন জানাইবার সময় হইয়াছে। একদিন বয়স হইয়া গিয়াছে বদনগ্রন্থটি বন্ধ করিবার। অনেক হইয়াছে। এইবার তাহাদের সদবুদ্ধির উদয় হোক। খুলিয়া দিক সমাজিক যোগাযোগের ঘটাইবার জন্য অতিব গুরুত্বপূর্ণ এই বাহনটি।
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১০ দুপুর ২:৩৮
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×