somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কথাকথিকেথিকথন
আমার একটি দুঃখ আছে, নাম তার 'সুখ' ! যার পেছনে দৌঁড়াতে দৌঁড়াতে হচ্ছি আমি নিত্যি বেহুশ !!( [email protected] )

লেকাহিনী

০৩ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"ত্রিকিতা"

-দশ হাজার বই, এক হাজার ডকুমেন্টারি, ছয়শত জায়গা ভ্রমণ শেষ করার পর এই কল্পকাহিনীটি লিখেছি আমি। বলতে পারেন এতো হিসেব রেখেছি আমি কীভাবে! বিভোর নেশা নিয়ে নির্দিষ্ট লক্ষে এগুতে চাইলে তার প্রতিটা স্টেপ মনে গেঁথে যায়। আমি যখন ছোট ছিলাম মায়ের পাশে ঘুমাতে ঘুমাতে যে গল্পগুলো শুনতাম সেই গল্পের রেখা ধরেই এই কল্পকাহিনীর সৃষ্টি। এরপর মায়ের বুক থেকে যখন আলাদা হলাম তখন প্রায়ই আমি রাতে বের হয়ে যেতাম। কিন্তু আমি টের পেতাম না। মা আমাকে ধরে আনতো৷ আমি ঘুমের মধ্যে অনুভব করতাম কিছু গল্প বিধ্বংসী হয়ে আমাকে টেনে নিয়ে যাচ্ছে। এরপর কিছু নেই। এই কল্পকাহিনীর সাথে আমার বেড়ে উঠা। আমি বইগুলো পড়েছি, ডকুমেন্টারিগুলো দেখেছি এবং ভ্রমণ করেছি মূলত আমার ছোটবেলার গল্পগুলোকে ধরতে। সবকিছুর মাঝে কিছু ব্যাপার ছিলো যেগুলো আমি ধরতে পারি নি সত্য হিসেবে, পারি নি মিথ্যে হিসেবেও। এই কল্পকাহিনীর মধ্যে একটা চরিত্র রয়েছে। তার নাম 'ত্রিকিতা', খুব 'ইনোসেন্ট'।

অরিত চৌধুরী তার ওয়ালে পরবর্তী বইমেলায় তার প্রথম বই বের হবে বলে এই স্ট্যাটাস দিল। সে এমনিতে বিকারগ্রস্ত লোক হিসেবে পরিচিত। বিভিন্ন সময়ের বিভিন্ন স্ট্যাটাসে তার প্রতি রয়েছে অনেকের মিশ্র প্রতিক্রিয়া। কখনো ক্ষ্যাত, আবাল, আঁতেল। লেখার কোন আগামাথা নেই, মাথামোটা গরু।

কিন্তু তার এই বই সম্পর্কিত স্ট্যাটাসে সবাই যেন জমে যায়। মুহূর্তেই অনেক লাভ ওয়াও রিয়েক্ট আসে। মন্তব্যেও সবার ভালোবাসা প্রকাশ পাচ্ছে। কারো যেন তর সইছে না বইটি পড়ার জন্য!

অরিত চৌধুরী ঘুমের মধ্যে বিছানা থেকে উঠে দাঁড়ালো। সে চোখে ঘুম রেখে হেঁটে হেঁটে ঘর থেকে বের হচ্ছে আর বিড়বিড় করে বলছে, ত্রিকিতা তুমি বড্ড জাদুকর, চতুর গল্পকার...

"অসমাপ্ত"

- আপনি এ সময়ের জনপ্রিয় লেখক। এখানে আসতে আপনার অনুপ্রেরণা কী ছিলো?

- আমার মা আমাকে কুতসিত বলতো। আমি আমার মা বাবার মত হই নি। আমি ছিলাম কুতসিত। এরপর আমি লেখালেখি শিখি। এখন আমি হ্যান্ডসাম লেখক অফ দ্যা ইয়ার! হা হা!

- আপনি মজা করতে পারেন বটে৷ আপনি মোটেও কুতসিত নন।

- দেখুন, আমি লেখালেখি করে এ পর্যায়ে না আসলে আপনিও আমাকে কুতসিত বলতেন।

- মায়েরা তার সন্তানদের কখনো কুতসিত বলে না।

- আপনার ধারণা ভুল। আমার মা আমাকে ভালোবাসতেন তবে কুতসিত বলতেন। তিনি রূপের মৌহে ভুগতেন৷ তিনি খুব রূপবতী ছিলেন। রূপের প্রশংসায় গলে পড়তেন! আমার ভাই বোনদেরও বাহ্যিক রূপ খুব সুন্দর৷ আমার ভাই মডেলিং এ আছে, আর বোন আছে ফ্যাশন ডিজাইনিংয়ে। আমি সুন্দর না তাই আমি লেখক হলাম!

- আপনার বাবা সম্পর্কে আপনি কখনো কিছু বলেন নি। বাবা সম্পর্কে কিছু বলুন।

- আমার বাবাকে আমি দেখি নি। মা বলেন আমার বাবা আমার জন্মের দশমাস আগে মারা যান। নিকট স্বজনরা বলে এগারো মাস।

সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:১৬
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইমিগ্রেশনেই ধরা খেল বিএনপির কূটনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই জুন, ২০২৬ রাত ২:৪০


ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস সুনিশ্চিত ভাবেই আহলে মোনাফিক ও জাহান্নামী

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৫ ই জুন, ২০২৬ ভোর ৬:১৫



সূরাঃ ৯ তাওবা, ১০৭ নং আয়াতের অনুবাদ-
১০৭। আর যারা মসজিদ নির্মাণ করেছে ক্ষতি সাধন, কুফুরী ও মুমিনদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে এবং ইতিপূর্বে আল্লাহ ও তাঁর রাসুলের বিরুদ্ধে... ...বাকিটুকু পড়ুন

অপারেশন মরুঝড়: রেড নোটিশের খোঁজে আরিয়ান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৫ ই জুন, ২০২৬ সকাল ১০:১৬



দুবাইয়ের জুমেইরাহ বিচের বিলাসবহুল পেন্টহাউসের কাঁচের জানালা দিয়ে বাইরের কৃত্রিম দ্বীপগুলোর দিকে তাকিয়ে ছিলেন সায়েম চৌধুরী। একসময় ঢাকার পুলিশ কমিশনার এবং পরবর্তীতে পুলিশের বিশেষ বাহিনীর... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ খিদে বন্দি শৈশব

লিখেছেন ইসিয়াক, ১৫ ই জুন, ২০২৬ বিকাল ৩:০০



সারিবদ্ধ খাবারগুলো সাজানো!
খুব মজার স্বাদ নিশ্চয়?
গন্ধটা কিন্তু বেশ।
ছোট্ট কুসুম দেখে আর ভাবে, এত খাবার কারা খায়?
অকারণে মুখ ভর্তি জল এসে যায়
একটু ঢোক গেলে সে।
এমন সময়... ...বাকিটুকু পড়ুন

১৬ জুনের বিশ্বকাপ কড়চা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই জুন, ২০২৬ রাত ৩:২৩

দারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং... ...বাকিটুকু পড়ুন

×