somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাহবাগ নিয়ে আমার যত আশা এবং হতাশা

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক দিন থেকেই এ বিষয়ে কিছু লিখব বলে ভাবছি। কিন্তু তা হয়ে উঠে না। দু'দিন আগে লেখক আসিফ এন্তাজ রাবি ভাইয়ের এক ফেসবুক পোস্টে একটা কমেন্ট চোখে পরে। সেখানে কমেন্টকারী উনার "শাহবাগী" পরিচয় পেয়ে একটা নোংরা গালি দিল এবং তাকে আনফ্রেন্ড করার ঘোষণা দিল। অবাক হলাম, শাহবাগী'দের প্রতি কিছু মানুষের এত ঘৃণা!!

শুধু সেখানেই না, আমার আশেপাশে অনেক মানুষকেই দেখেছি তারা তথাকথিত "শাহবাগী"দের দেখতেই পারে না। লাকী'র মত একজন মেয়ে টাইট জিন্স পরে এত মানুষের মাঝখানে দাঁড়িয়ে স্লোগান দিয়েছে বলে তাকে উঠতে বসতে গাল দিতে হয়। শত শত ব্যানার-প্ল্যাকার্ডে আর জাতীয় পতাকার ভীড়ে তারা গাজার আসর আর "উলঙ্গ হইয়া" নাচ গান দেখতে পায়। দেখতে পায় হাজারো টাকার ছড়াছড়ি আর বিরিয়ানির প্যাকেট।

শাহবাগ মঞ্চ ছিল আমাদের সময়কার সবচেয়ে বড় মাপের আন্দোলন। হয়তো ভবিষ্যতে একদিন এমন কথাও চালু হবে যে আমরা শাহবাগ দেখেছি কিংবা আমরা শাহবাগের আন্দোলনের সময়কার লোক। একদিন শাহবাগ হয়ে উঠেছিল গোটা দেশ। ফরাসী বিপ্লব সফল হয়নি, তবে তা একটি রাষ্ট্রব্যাবস্থার আমূল পরিবর্তন এনেছিল। শাহবাগও এমন কিছু একটা হতে পারত। সারাদেশে জামাতের যে বিস্তৃত নেটওয়ার্ক, যা ক্যান্সারের মত ছড়িয়ে আছে, তার বিরুদ্ধে এটাই একমাত্র সংঘবদ্ধ আন্দোলন ছিল। আমাদের দেশটির জন্ম যে মুক্তিযুদ্ধের মাধ্যমে, যার ভিতর দিয়ে একটি শোষণমুক্ত এবং ধর্মীয় গোরামী মুক্ত একটি দেশের স্বপ্ন দেখা হয়েছিল, সেই সময়কার চেতনাকে ফিরিয়ে আনার জন্য এমন একটা কিছুর দরকার ছিল। এই শাহবাগ থেকেই প্রথম জামাতের প্রতিষ্ঠানগুলোকে বয়কট করার ঘোষণা আসে। জামাত-শিবিরের নেটওয়ার্ক সম্পর্কে যাদের ধারণা আছে, আশা করি তারা উপলব্ধি করেন এই ঘোষণা কতটা সাহসী ছিল।

এই কারণে শাহবাগ নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। তবে জামাতের অপপ্রচারের কাছে এবং কিছুটা নিজেদের ভুলের কারণেই ধীরে ধীরে আন্দোলনটা নষ্ট হয়ে গেছে।

আমার মতে শাহবাগের প্রথম ভুল ছিল ব্লগার থাবা বাবা(রাজীব হায়দার)-কে জোর করে "আস্তিক" হিসেবে প্রচারের চেষ্টা করা। এতে করে মানুষের মনে সন্দেহ দানা বাধে। শাহবাগ "নাস্তিকদের মঞ্চ" হিসেবে কুখ্যাতি লাভ করে। অবশ্য এটা অনিবার্য ছিল। কারণ শুরু থেকেই ছাগু'রা এ ব্যাপারে ততপর ছিল। ফেসবুকে ফেইক আইডি খুলে খুলে শাহবাগ সংক্রান্ত পোস্টগুলোতে ধর্ম নিয়ে বিষোদগার করে তারা। এতে অনেকের কাছে সন্দেহের সৃষ্টি হয়। হাজার হলেও এ দেশে ধর্ম জিনিসটা খুব সেন্সিটিভ। তবে একটা ব্যাপার দেখে খুব অবাক হই যে এখানে মানুষের কাছে একটা মানুষের হত্যাকান্ডের চেয়ে তার নাস্তিক পরিচয় মূখ্য হয়ে দাঁড়ায়। আর এখানেই ছাগুদের কাছে মার খেয়ে যায় শাহবাগ মঞ্চ।

আরেকটি মস্ত ভুল হল আন্দোলনের রাজনৈতিক মেরুকরণ। এই আন্দোলনের বিষয়বস্তু আওয়ামী লীগের স্বপক্ষে যাচ্ছিল। আর সেখানে অনেকেই আবার লীগের সাপোর্টার ছিল। সরকার সুযোগ পেয়ে এই আন্দোলনকে ব্যবহার শুরু করে। সেই স্থানে ভ্রাম্যমান টয়লেট বসিয়ে দেয়। চারপাশ জুড়ে পুলিশ পাহারা বসানো হয়। কিছু মন্ত্রী ও সাংসদের আনাগোনা চলতে থাকে। সবাই ধরেই নেয় এটাও সরকারের সাজানো নাটক (এবং এখনো বেশিরভাগ লোক তা-ই মনে করে)। দৃশ্যপটে ইমরান এইচ সরকারের আগমন হয়। যে কিনা এক সময় ছাত্রলীগের নেতা ছিল।

শাহবাগ একটা পুরোনো ভুল আবার করে। চেতনার প্রশ্নে তারা হয়ে যায় আওয়ামী নির্ভরশীল। মূলধারার রাজনীতিতে একমাত্র আওয়ামী লীগ দেশের সত্যিকার মূল্যবোধকে ধারণ করে। সমমনা অন্য দলগুলো এখনো লীগের পর্যায়ে যেতে পারেনি। মূলধারার অন্য দলগুলো এখন পর্যন্ত ধর্মীয় মৌলবাদ ও সাম্প্রদায়িকতাকেই সমর্থন দিয়ে যাচ্ছে। এ কারণে সংখ্যালঘু জাতিগোষ্ঠি লীগকেই পছন্দ করে সব সময়। কিন্তু সমস্যা হল আওয়ামী লীগ কিন্তু দিন দিন তার এই সুনাম হারাচ্ছে, আর এখন তো সেটা একেবারেই সংকটাপন্ন হয়ে গেছে। এখন তারা শুধু "নাই মামার চেয়ে কানা মামা ভালো"। এ অবস্থায় শাহবাগও নতুন কিছু সামনে আনতে পারত বলে আমি মনে করি। কিন্তু তারা এরকম কোন কিছুর সাথে আমাদের পরিচয় ঘটাতে পারেনি। সেই আগের মত অন্ধভাবে সরকারকে সমর্থন দিয়েই গেছে এই বলে যে, আওয়ামী লীগ ছাড়া আর কেউ যুদ্ধ-অপরাধীর বিচার করতে পারবে না। তাদের রাজনৈতিক পরিচয় ধীরে ধীরে বিভক্তির সৃষ্টি করে। গণজাগরণ মঞ্চের সাথে বামদল ও রুমি স্কোয়াডের হাতাহাতি পর্যন্ত হয়। অনেনেই শাহবাগ ত্যাগ করে।

এই রাজনৈতিক দলাদলির গেড়াকলে পরেই শাহবাগ নষ্ট হয়েছে। কেউ সরকারের সমর্থন করছে, কেউ বামদলের হয়ে কাজ করছে। আর এখান থেকে সরকার ও জামাত উভয়-ই ফায়দা লাভের সুযোগ পেয়েছে। একপক্ষ তাদের দাবার ঘুটি হিসেবে ব্যবহার করছে, আরেক পক্ষ তাদের দুর্বলতার সুযোগ নিচ্ছে। অথচ এমন একটা ইস্যুতে প্রয়োজন ছিল সকলের একত্র হবার, একটা যূথবদ্ধতার। কারণ যেই জামাত-শিবিরের বিরুদ্ধে তাদের অবস্থান, তারা অনেক বেশি সুসংহত।

সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তাদের শক্ত অবস্থানকে আমি স্যালুট জানাই। দেশের হিন্দুদের উপর বর্বর হামলার প্রতিবাদ সচেতন সকল মানুষই করেছে। গণজাগরণ মঞ্চও এ ব্যাপারে তাদের মনোভাব স্পষ্ট করেছে, এর তীব্র প্রতিবাদ জানিয়েছে। এটা নিসন্দেহে একটা ভালো দিক।

কিন্তু পাকিস্তানের হাইকমিশন ঘেরাও করার স্বীধান্ত আমার কাছে সঠিক মনে হয়নি। হাজার হলেও ওটা ভি আই পি এলাকা। এক্ষেত্রে তাদের পরিপক্কতার পরিচয় দেয়ার দরকার ছিল। আবার হামলা করা পুলিশদের জামাত-শিবির বলাটাও খুব বেশি সস্তা মানসিকতা। বলা বাহুল্য, বিম্পি যেমন পুলিশের মাধ্যমে সরকারের দমন পীড়ন নিয়ে গরম গরম কথা বলতে পারে, মঞ্চ তা পারে না। তাই বোধহয় তাদের এই অবস্থান!!


আজ গণজাগরণ মঞ্চ নিয়ে আমি বড়ই হতাশ হই। যেই শাহবাগ একদিন তারুন্যের মাঝে এক আগুন ধরিয়ে দিয়েছিল, তা এখন কেবল সরকারের দাবার ঘুটি। তাদের নিয়ে এখন আর নতুন কোন স্বপ্ন দেখি না। অনেকে কয়েকটি ফাসির রায়, বা ফাসি কার্যকরকে সাফল্য হিসেবে দেখালেও আমি তা মনে করি না। এগুলো সরকার নিজেদের কুটিল রাজনীতিরই অংশ। এখানে মঞ্চের দাবী মানা হয়নি, বরং মঞ্চের সেন্টিমেন্টকে ব্যবহার করা হয়েছে। আবার ফাসির দাবির বাইরে অনেক বিষয় নিয়ে তাদের বক্তব্য থাকলেও "ফেলানী ইস্যু"তে তাদের কোন কিছু বলতে শুনলাম না। এটাও তো একটা জাতীয় ইস্যু ছিল, রাষ্ট্রের সার্বভৌমত্বের উপর এক রকম আঘাত ছিল!!





তবে যত যাই হোক, শাহবাগ আমাদের সময়ের সবচেয়ে বড় ঘটনা, সবচেয়ে বড় তরুনদের আন্দোলন। আমি শাহবাগ দেখেছি।
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১২
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×