কর্পোরেট মেঘ ছেয়েছে নীলাকাশ
দেয়ালে দেয়ালে ছাটা বিজ্ঞাপন-বিলবোর্ড
শহরের বুক খুঁড়ে চলে কন্সট্রাকশন
ভারী পর্দার আড়ালে ঘাপটি মারে অফিস-চেম্বার
টাওয়ারে টাওয়ারে ঝলমল করে আলো
লিফ্টের টানে সভ্যতা তর্ তর্ করে উঠে যায়
রেডিও আর টেলিভিশনের বিনোদন প্রচারণা
আমাদের গতানুগাতিক বোধগুলোকে
চেনা শব্দের ভীড়ে শান দিয়ে বেড়ায়
নতুন কিছু বলা হয়নি এখানে বহুকাল
যা কিছু শোনা যায় সব পূণরাবৃত্তি
বিজ্ঞাপিত মেঘের আড়ালে
সময়ের বিপরীত ইতিহাস ঘাপটি মেরে বলে
হাইড্রোজেনের নিদারুন ক্ষয়ে আমরা
মৃতজীবী রোদ হব

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


