ঋতু রাজের সাজ
******************
পরিবেশ বন্ধু
ধরিত্রির ঘুম ভেঙ্গে আজি নব সাজ
আসিল জাগরন নব বসন্ত ঋতু রাজ ।
আকাশের মেঘদুত আলো ছায়া মেখে
দেবে ধরনির ধমনিতে রাজ টিকা এঁকে ।।
তরু পল্লবে সবুজের নিবিড় বারতায়
হিল্লোল ডুলা চাল লাগিবে হাওয়ায় ।।
যৌবনা নদী তীরে সাজে কাশবন
বকের ডানায় মিশে বহিবে পবন ।।
আঁকাবাঁকা মেটূ পথ লতা পাতায়
দেখাবে বসন্ত বার্তা ঘূর্ণি হাওয়ায়
ফুলে ফুলে হবে লাল শিমুল পারুল
সাজবে কৃষ্ণ চুড়া আর আমের মুকুল
মানবের হৃদয় হরে আনন্দ ভেলায়
ঋতু রাজ ধরে সাজ জগতের মেলায় ।।
১/১২ / ১৪২০ বাংলা
মিরপুর ১২
রাত ১০ টা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


