********
আজ আমি হারিয়ে যাব তোমার সাথে
প্রেম তাই তাড়িয়ে বেড়ায় দিন রাতে
মধুর লগ্ন স্বপ্ন ছুঁয়ে হাতছানি দেয়
অমাবস্যা চাঁদ তারা মন কেড়ে নেয়
হুতুম পেছা ডাক ছাড়ে পথ ভুলানোর
আধারে জুনাক জ্বলে ঘুম ভাঙ্গানোর
সিক্ত মনে দিপ্ত নয়ন তাই ভেসে রয়
ভালবাসি যাকে তারি হয় পরিনয়
সেদিন থেকে সব ভুলে তার খেয়ালে
জাগল প্রেম কবির হৃদয় দেয়ালে
সে আমার মনের ভাষা গোপন চিটি
তাইত মনে স্বপ্ন জ্বলে মিটিমিটি ।।
ভুবন খানি জয় করে প্রিয়ার সনে
ভালবাসার রঙ জ্বালি শান্ত মনে ।।
প্রিয়ার সনে
***************
বসন্ত বাতায়নে _ প্রিয়ার নয়নে
দেখেছি ভোরের রুদ্র ভালবাসা
কোকিল ডাকিল _ পুস্প ফুটিল
সে যে হৃদয় জুড়ে জাগায় আশা ।।
মন হারাবার দিন যে এল
প্রেম তাই অবারিত বসন্ত বেলায়
কি পেয়ে মন এত আপন
মজে থাক প্রিয় ভাবের খেলায় ।।
আজি দেখেছি তারে সুনজরে
লাজ রাঙ্গা মুখে মুচকি হাসি
আমাকে ছুঁয়ে তার জেগে থাকা
তাই তো তোমায় এত ভালবাসি ।।
আশার স্বপ্ন জাগে হৃদয় মাঝে
ফাগুনের আগুন তাই নয়নে
সতত প্রিয় বুঝে নিও
ঝরায়ে সুখের সাধ এই ভুবনে ।।
রাত ১১ টা মিরপুর ১২
২/৩ / ২০১৪ ং
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১৪ রাত ৯:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


