************************
পরিবেশ বন্ধু কবি
একদিন যার মুখ আধারেও চাঁদ হত
ভোরের কাহনে সাজত শিশিরের ঝাঁক
দূর্বাঘাসে আর কলমি লতায়
চোখের ভাষা হয়ে আঁকিত শাঁক
আল্পনা হত দুরের দিগন্তে
পাখির ডানায় হত মনের ময়ূর
নদীর বুকে হত সূর্য ইন্দু
রাখালিয়া সুরে হত বেদনা বিধুর
সেই সে নয়না আজও কল্পনায়
বৃক্ষ নীড়ে সাজে ফুলের কুঁড়ি
জানিনে হে সৌরভী হৃদয়ের কুহরে
আমার আঙ্গিনায় খাও গড়াগড়ি ।
আজি অজান্তে তুমি সিমানা ছাড়িয়ে
দুল খাও কার বা বাগান বাড়ী
মনে পড়ে যায় কত আপনায়
দিতে সুর ভাললাগা হত কত না আড়ি ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


