somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মিনি পোতালা প্রাসাদ , ছবি ব্লগ ও চীনের দালাইলামার গ্রীষ্মকালীন ইতিহাস

০২ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রাচীন চীনের সম্রাটদের মধ্যে ধর্মীয় চেতনার উদ্ভব হয় ভারত ও নেপাল থেকে আসা বৌদ্ধ ধর্মের মধ্যে দিয়ে । তার আগে যার যার মত করে নানা রকম উৎস থেকে ঈশ্বর বা ঐরকম মহাশক্তির পূজা করতে দেখা যেত সম্রাটকে । আর তার ‍অনুগামীরা সম্রাটকে খুশি করতে সেই শক্তিকেই মনেপ্রাণে স্থান দিত ।
তো, বৌদ্ধধর্মের আগমনের ফলে নানাভাবে ধর্মর স্বাভাবিক বৈশিষ্ট অনুসারে , সাম্রাজ্যভিত্তিক রাজনীতিতে সক্রিয় হতে শুরু করে চীনের ধর্মগুরুরা । যার মধ্যে অন্যতম তিব্বতের দালাইলামা , বা আরও অনেক বৌদ্ধনেতা ।
ছিং সাম্রাজ্যের সম্রাট তখন ছিয়েনলোং, দালাইলামা ‍নামক বিশাল এক প্রভাবক তখন তিব্বত সহ চিনের মূল ভূখন্ডে খুব জনপ্রিয় । সম্রাট দেখলেন সাম্রাজ্য টিকিয়ে রাখা এবং এর ব্যপ্তির জন্য লামাদের নেতাকে ঠান্ডা রাখা দরকার । রাজধানী থেকে একটু দূরে হ,পেই প্রদেশের ছাংদা নামক জায়গায় ৬৭ বছর ধরে নির্মিত বাগান প্রাসাদ যা সম্রাটরা গ্রীষ্মকালীন সময়ে আমোদের জন্য ব্যবহার করতেন , সেখানে আমন্ত্রণ জানালেন দালাইলাম‍াকে । নানা রকম আমোদ প্রমোদের সাথে প্রাসাদে দিন কাটাতে লাগলেন দালাই লামা। ‍তাকে আরও খুশি করতে ১৭৬৭ খ্রিস্টাব্দে নির্মিত হল মিনি পোতালা প্রাসাদ ।


যার নির্মাণশৈলী তিব্বতের দালাইলামার বাসভবন ও রাজনৈতিক মূলভবনের একেবারেই কাছাকাছি । যদিও সবাইকে বলা হল সম্রাটের মায়ের জন্মদিন উপলক্ষে সেই প্রাসাদ গড়া হয়েছে । কিন্তু সেখানে স্থান পেল বৌদ্ধধর্মের নানান রসদ,প্রার্থনা পতাকা , সোনার টালি বসানো প্রাসাদের চূড়া আর সব কুঠুরি ভর্তি করে গৌতম বুদ্ধ নিজে আসিন হলেন মিনি পোতালা প্রাসাদে ।


ইতিহাস স্বাক্ষ্য দেয় দালাইলামা সহ তার সফরসঙ্গীরা গ্রীষ্মকালীন অনেকটা সময় এখানেই কাটাতেন সম্রাটের আতিথেয়তায় , প্রাসাদের সর্ব রকম সুবিধা নিয়ে । অন্যান্য লামাদের বিবাহ নিষিদ্ধ জীবনে সুরাপাত্র ,নারী, ও বিনোদন নিষিদ্ধ হলেও, প্রাসাদ এর খাস কামরা স্বাক্ষ্য দেয় নারী, মদ সহ সর্ব রকম আনুসঙ্গিক প্রাচীন বিনোদনের ।



শোনা যায় সেই খাস কামরাগুলোতে পালা করে সম্রাট , দালাইলামা , সেনাপতিবৃন্দ সহ অনেকেই রাত ‍কাটাতেন ।



আধুনিক চীনের মাও সেতুং কেন তিব্বত দখল করেছিলেন বা কেন দালাইলামা বা তার যত্রতত্র বেড়ে ওঠা অপদার্থ লামাগণকে কারখানার কাজে যেতে ও সন্তান উতপাদনে বাধ্য করেছিলেন তার কোন উত্তর দেবার বিন্দুমাত্র চেষ্টা করছি না আমি । শুধু এটুকুই অনুভব করার চেষ্টা করেছি , পৃথিবীতে বিনা পূজির বৃহত ব্যবসা ঈশ্বর কেন্দ্রিক ব্যবসা , কতটা তার প্রার্থনা আর কতটা ভান সে বিচারের দায়ভার সময়ের ।




আমার যাবার সুযোগ হয়েছিল এই মিনি পোতালা প্রাসাদে। যেখানে স্বর্ণ দিয়ে মোড়া বেশ কয়েকটি চূড়া দেখিছি , অপরূপ নির্মাণশৈলী দেখেছি , দুচোখ ভরে দেখেছি পাহাড়ের সূর্যাস্ত । আর কল্পনা করেছি এখানে একদিন অনেক অনৈতিকতার আড়ালে জনসমুদ্রের মানুষ গুলো ঘন্টা দুলিয়ে পড়ত , ওম মণিপদ্মে ওম ,,, ওম মণিপদ্মে ওম ।

সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:৪০
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আহলে হাদিস একটি সুনিশ্চিত পথভ্রষ্ট ও জাহান্নামী দল

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৪ শে মার্চ, ২০২৬ রাত ৮:৫৮




সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতাম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে তাঁর পথ... ...বাকিটুকু পড়ুন

কেন বিচার পাওয়ার আগেই মৃত্যু হলো সাইকো সম্রাটের ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে মার্চ, ২০২৬ রাত ১১:৩৪


সাভার থানা থেকে মাত্র একশো গজ দূরে, পাশে সরকারি কলেজ, দূরে সেনা ক্যাম্প, চারদিকে মানুষের ব্যস্ততা: এই পরিচিত পরিবেশের মাঝে একটা পরিত্যক্ত ভবন ছিল, যেখানে আলো পৌঁছাত না।... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×