কাচের কৌটায় তেলাপোকাটা কি কিছু বলছে ওকে?
হয়ত!শুড় নাড়িয়ে এলিয়েন হওয়ার চেষ্টা?
নাকি মন্ত্র পাঠ?নিশা ভাবে....
পশ্চিমের বারান্দায় দাঁড়ানো যায়!কুয়াশায়
ঘেরা লাল সূর্যটা এততো মলিন কেন তা কে জানে!
ক্যালেন্ডারের ১ তারিখটা কেন
জানি কাটতে ইচ্ছা হয়না।যাক না এমন,কি হয় এমন
করে?
এক ঝাঁক পাখি...গাঁদা ফুলের কড়ি...ধুর!!
ঝন ঝন শব্দে পিছনে ফেরে ও।পিচ্চিটা আবারও এ
ঘরে এসেছে।চারিদিকে কাচের ভাঙা টুকরা!
অপ্রত্যাশিত জীবন ভিক্ষা পেয়ে পত পত
করে উড়ছে তেলাপোকাটা.....
মুক্তির স্বাদ কেমন তা বলতে চাচ্ছে যেন...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



