হঠ্যাত্ ঘুম ভেঙে যায়...
ব্যাপারটা আসলেই সত্যি।কেমন যেন স্বপ্ন স্বপ্ন লাগে নিশার...
মাঝরাতে খোলা জানালা দিয়ে চাঁদের
আলোয় ঘর ভেসে যাচ্ছে।ঝিঝি পোকার
একটানা ডাক...!ঘুমন্ত পুরীর প্রানের
অস্তিত্ব জানান দেওয়ার
চেষ্টা বলা যায়.....?
আচ্ছা,উত্তরের
জানালাটা খুলে দিলে কেমন হয়?দু দিক
থেকে পূর্নিমার আলো আসুক।
জানালার শিক ধরে দাঁড়ায় ও..এরকম
একটা রাতেই নাকি তার জন্ম!
কি অদ্ভুত মানুষের মন,
বাবা নামটা দিল নিশা।রাত ইকুয়েল টু
নিশা !পিচ্চিটার জন্মও রাতেই!কিন্তু
পূর্নিমা না,অমাবশ্যায়!
বাইরের সবকিছুকে অপরিচিত
লাগে নিশার!শীতের
শুরুতে হালকা কুয়াশা ভেদ
করে পূর্নিমার আলো ছুঁতে চায় মাটির
পৃথিবীকে।স্মৃতি আর স্বপ্ন,স্বপ্ন
আর পূর্নিমা! সবকিছুই আনুপাতিক
হতে চায়...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



