সকাল থেকে আকাশটা মেঘলা! বৃষ্টি হবে হয়ত...
এই মূহুর্তে প্রচন্ড রাগ উঠছে নিশার।এরা পেয়েছেটা কি,মেয়ে দেখতে এসেছে নাকি বাজারে মাছ
কিনতে এসেছে?দাঁড়িয়ে থাকতে থাকতে পায়ে ব্যথা শুরু হল তো!
গুনে দেখেছে ও,১৯ টা প্রশ্ন করা হয়েছে।
-মা,গল্প উপন্যাস পড়ো?
-না।
-কখনো পড়োনি?একটাও না?
-পড়েছি।
ছেলেটা তো মুখই তুলছেনা।শার্টের একটা হাতার বোতাম লাগায়নি। আচ্ছা নামটা কি ওর?বিয়েটা হয়ত হবে..সবকিছু জানার পরও ছেলেটা শেষ পর্যন্ত এসেছে!
ছেলেটার মুখ দেখতে পারলে একটা নাম অবশ্য কল্পনা করা যেত।নাম কল্পনা করার খেলাটা ছিল অয়নের! চেহারা দেখে নাম। প্রথম যেদিন ওর সাথে দেখা হয়,নিশারও একটা নাম দিয়েছিল অয়ন।সেটা অবশ্য জানতে পারে অনেক পরে।
সেদিন রাতেই বিয়েটা হয়ে যায়। নভেম্বর মাসের বৃষ্টিস্নাত একটা রাতে... আজও আকাশ মেঘলা। গোধুলীর শেষে রাত,আজও
নামবে বৃষ্টি..নভেম্বরের বৃষ্টি...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


