বহুদিন পর তোমাকে দেখে
একটু অবাক হয়ে বললাম
তুমি দেখছি বেশ ভালো আছো ?
কোন উত্তর নেই।
একটু রহস্য করে জানতে চাইলাম
কেন এমন হয়ে গেলে তুমি ?
কোন উত্তর নেই।
একটু অভিমান করে বললাম
তুমি তো বেশ ভালই আছো দেখছি ?
তারও কোন উত্তর নেই।
এরপর আনন্দ প্রকাশ করে বললাম
বাহ ! ভালো আছো তো ?
তারও কোন উত্তর নেই।
তারপর একটু দুঃখ করে বললাম
তুমি কেমন আছো জানালেও না ?
তবুও নিরব তুমি।
তারপর খুব স্বাভাবিকভাবে জানতে চাইলাম
কেমন আছো তুমি ?
এরও কোন উত্তর দিলেনা তুমি।
এরপর সবচেয়ে সুন্দর করে বললাম
ভালো আছো তো বন্ধু ?
এত করে চেয়েও জানা হলনা
কেমন আছো তুমি।
তাহলে কি তোমার কাছে
এতটাই বদলে গেছি আমি ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


