বাঙালী জাতির সাহসিকতার গল্পের অন্ত নেই। কাজে কিংবা অকাজে। সব কিছুতেই সাহসিকতার চুড়ায় উঠতে পারি আমরা। সুড়ঙ্গ খুড়ে ব্যাংকের ভল্ট থেকে টাকা চুরি থেকে শুরু করে পেট্রোল বোমা মেরে সাধারণ নিরীহ মানুষ মারার দু:সাহসিক কর্মকান্ড কোন না কোন বাঙালী হাতের স্পর্শে সংঘটিত হয়েছে। হয়তো পর্দার আড়ালে থেকেছে একাধিক হাতের ইশারা। হতে পারে রাজনীতির ফায়দা লুটতে বা "উদোর পিন্ডি বুদোর ঘাড়ে" চাপাতে রাজনৈতিক পলিসির একটি অংশ। এ বিতর্কে নাই বা গেলাম।
এই তো বছরের শুরুতে গত ১১ জানুয়ারী প্রায় দেড় হাজার
রেলযাত্রীকে প্রাণে বাঁচালেন সহকারী ট্রেন চালক মাহবুর রহমান বুলবুল। পত্রপত্রিকায় প্রকাশিত খবর মতে ১১ জানুয়ারী বিকেল সাড়ে ৪টায় ঢাকা থেকে রাজশাহীগামী সিল্কসিটি ট্রেনটি কমলাপুর থেকে যাত্রা শুরু করে। ঘন কুয়াশার কারণে ইঞ্জিনের ডান পাশের জানালা খুলে লাইনের সঙ্কেত (সিগ্যনাল) দেখছিলেন তিনি। আর চালকের আসনে ছিলেন প্রধান চালক আব্দুল লতিফ। রাত ১০টার দিকে ট্রেনটি সিরাজগঞ্জের জামতৈল স্টেশন ছেড়ে আসামাত্র জানালার ভিতরে পেট্রোলবোমা নিক্ষেপ করে অবরোধকারী দুর্বৃত্তরা। বোমার আগুন সঙ্গে সঙ্গে সহকারী চালক বুলবুলের গায়ে লেগে যায়। তবে বোমাটি পুরো বিস্ফোরণের আগেই বুলবুল সেটিকে হাত দিয়ে ধরে জানালার বাইরে ছুড়ে মারেন। এরই মধ্যে চলন্ত ট্রেনের ইঞ্জিনের ভিতর আগুন ছড়িয়ে পড়ে। সহকারী ট্রেন চালক বুলবুল উপায় না পেয়ে নিজের জ্যাকেট খুলে আগুনের ওপর গড়াগড়ি শুরু করেন। এতে তাঁর পরনের প্যান্ট ও জ্যাকেট পুড়ে গিয়ে শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। এ অবস্থা দেখে হতভম্ব হয়ে যান ট্রেনের প্রধান চালক আব্দুল লতিব।
দগ্ধ শরীর নিয়ে চার ঘন্টা ইঞ্জিনেরর মধ্যেই কাটাতে হয় বুলবুলকে। রাত দুইটার দিকে রাজশাহী স্টেশনে আসার পরে ইঞ্জিন থেকে বুলবুলকে নামিয়ে রেলওয়ে হাসপাতালে ভর্তি করা হয়।
মানুষের জীবন বাঁচানোর এমন সাহসিকতার অনেক গল্প আছে আমাদের বাঙালী জীবনে। এমনই একজন চাঁদুপরের শাহরাস্তি থানার পশ্চিম উপলতা গ্রামের তাজুল ইসলাম । পেশায় তিনি কৃষক। তবে চাষ করার মতো নিজের কোনো জমি নেই তাঁর। স্ত্রী, চার ছেলে ও এক মেয়ে নিয়ে পশ্চিম উপলতা গ্রামে রেললাইন ঘেঁষে বসবাস করেন।
ঘন কুয়াশামাখা এক ভোরে লাল ঝান্ডা হাতে এই মানুষটি বাঁচিয়ে দেন হাজার হাজার রেলযাত্রীর প্রাণ। ২৭ নভেম্বর চাঁদপুরের কাছে রেল রাস্তার লাইন কাটা দেখে তিনি বাড়ি থেকে স্ত্রীর লাল পেটিকোট এনে বানান একটি লাল ঝান্ডা। তারপর ছুটতে থাকেন জীবন বাঁচানোর তাড়নায়।
এমনিতেই গত কয়েক মাসে রাজনৈতিক সহিংসতা ও রাষ্ট্রের নিরাপত্তা বাহিনীর হাতে সরকার বিরোধী নেতা-কর্মীদের প্রাণহানীর খবরে বাংলাদেশের মানবাধিকার যখন বিশ্বর দরবারে প্রশ্নের সম্মূখীন, তখন মানবতার উজ্বল দৃষ্টান্ত হয়ে প্রশংসীত হলো বেলাল ।প্রাণীকুলের প্রতি বাংলাদেশের এই কিশোরের মহানুভবতা যেন আমাদের উপলব্দির জায়গাকে আরও প্রসারিত করে দিলো।
ঘটনার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, নোয়াখালীর কিশোর বেলাল একটি খরস্রোত নদীতে ভেসে যাওয়া শাবক হরিণকে বাঁচাতে পানিতে ঝাপ দেয় এবং শেষ পর্যন্ত উদ্ধার করে কূলে ফেরে। সেখানে উপস্থিত থাকা ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার হাসিবুল ওয়াহাব বালকটির উদ্ধার তৎপরতার নানা দৃশ্য ক্যামেরা বন্দি করেন। তারপর ছড়িয়ে দেন বিশ্ব মিডিয়ায়।
বিশ্ব মিডিয়া বেলালকে নিয়ে লিখেছে , "Astonishing bravery of boy who risked his life to save baby deer in Bangladesh river by holding it above raging flood waters." বৃটেনের ডেইলি স্টার শিরোনাম করেছে,Heroic moment a boy risked it all to save a baby deer from drowning.
এদিকে shanghai daily লিখেছে Boy who risked own life to save baby deer in Bangladesh river. দেশের বাইরে ডেইলি মেল, ইউকের এক্সপ্রেসসহ বিশ্ব মিডিয়াতে গুরুত্ব সহকারে উঠে আসা বেলালের খবর আমাদের মানসিকতা ও সাহসকে সম্মানীত করলো নতুন ভাবে।
আমাদের সবাইকে নোয়াখালীর বেলাল হতে হবে তা নয়। কিন্তু আমাদের হাত যেন রাজনীতির ভেতরে কুন্ডুলি পাকানো হিংসার আগুন ছড়িয়ে দিতে ধবংসাত্নক বা জীবনহানীকর কাজে আর ব্যবহৃত না হয়। আমাদের প্রতিটি হাত হয়ে উঠুক মানবতার। সৎ, সাহসী, শান্তি ও উন্নয়নের।
আসুন বেলালের সাহসী হাত ধরে করি অঙ্গীকার,
মানুষ ও প্রাণীকুলের জীবন বিপন্ন করে তুলবো না আর।
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


