somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শুকনোপাতা০০৭
শুকনো পাতার ধ্বনি

সামহোয়্যার ইন ব্লগে শততম পোষ্ট.. :)

০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সামু তে লিখছি প্রায় ১বছর ৭মাস। সময় কিভাবে চলে যায়..!দেখতে দেখতে আজ শততম পোষ্ট লেখা হয়ে গেলো :) এটা আমার ১০১ তম পোষ্ট। প্রিন্ট মিডিয়াতে লিখে অভ্যস্ত আমার কাছে প্রথম প্রথম ব্লগে লিখতে বেশ খটকাই লাগতো বলা চলে! কিন্তু ধীরে ধীরে ভালো ভাবেই অভ্যস্ত হয়েছি। অন্যরকম একটা দুনিয়া এই ব্লগ সেটাও বুঝেছি...
আজ ১০০তম পোষ্ট লেখা শেষে সবার জন্য একটা কবিতা দিচ্ছি,সেই সাথে সবার কাছে থেকে অনেক অনেক দোয়া,এবং সহযোগিতা আশা করছি,যেন আগামী পোষ্ট গুলো সবার জন্য পছন্দনীয় ভাবে লিখতে পারি,এবং সব সময় সবার শুভকামনা সাথে নিয়ে ব্লগে থাকতে পারি :) সবাইকে অনুরোধ করছি ভার্চিউয়্যালি একটু মিষ্টি মুখ করার জন্য :)




তপ্ত নিঃশ্বাস অথবা করুন আক্ষেপ
কিছুটা দুঃখবোধ,হতাশার গ্লানি,
নাহ...
থেমে থাকেনি কোন কিছুই
থামিয়ে দিতে পারেনি কোন কিছুই
শুধু থেমেছিলো 'কলম'!

প্রাপ্তির উল্লাস,খানিকটা স্তিমিত
কখনো চায়ের কাপে তৃপ্তির ছোঁয়া,
কিছুটা অর্জন,কিছুটা পাওয়া
হুম,ছিলো তা বটেই,তবে
থেমেছিলো না অনেক অথবা কিছুটা সময়
শুধু থেমেছিল 'কলম'!

খানিকটা সময় পাখি হতে চেয়েছিলাম!
উড়ে বেড়াতে চেয়েছিলাম
তবে ডানা মেলে নয়, এখানে সেখানে নয়!
শুধু মাটি থেকে অনেক উঁচুতে,
আকাশ ছুঁতে নয়,শুধু নানা রঙ এর মেঘ দেখতে
একটু নিঃশ্বাস নিতে বুক ভরে
কিন্তু এখানে ও সময় থেমে ছিলো না,
শুধু থেমেছিলো 'কলম'!

সূচনায় অথবা সমাপনে,অথবা মধ্যখানে
খানিকটা ভুলো মনে,খানিকটা অনুরোধে
কখনো ইচ্ছায়,কখনো অনিচ্ছায়,
আমি থেমেছিলাম,
কিছু একটা খুঁজছিলাম,অথবা কিছু মুছে দিয়ে ছিলাম
ভেবেছিলাম,এক রোখা পথে চলছি!
নাহ...
জীবনটা এক রেখায় চলে কোথায়?!
না চলে সরলে না চলে আড়ালে
বৃত্তাকারে ঘুরে ফিরে আসে কখনো পৃথিবী হয়ে
তো কখনো সূর্য হয়ে!

আমার 'কলম' খানা পরেছিল কলমদানীতেই
আমার 'কলম' খানা থেমেছিল আমার হাতেই
আমার 'কলম' খানা হেসেছিল আমার সাথেই
কখনো রঙ্গিন কাগজ জুড়ে তো কখনো রঙ্গিন খাম,
কখনো নীল জলছাপের স্মৃতিপাতা জুড়ে
তো কখনো গোলাপী খামে অভিমান ভরে!

আমার 'কলম' জেগে রয় আমার সাথেই
কখনো রাত অবধী তো কখনো ভোরের আভায়
কখনো শেষ বিকেলের হাসিতে তো কখনো নীরব সন্ধ্যায়
আমার 'কলম' আজো আছে আমার সাথে,
আমার কষ্টের সঙ্গী হয়ে,আমার সুখের ভাগ নিয়ে
দেনা-পাওনা চুকিয়ে,এক চিলতে হাসি হয়ে...

সময় থামেনি,থামেনি স্মৃতির বহর
থেমে থাকেনি বেঁচে থাকা,অথবা অতীষ্ট প্রহর,
শুধু থেমেছিল আমার 'কলম'...
হয়ে আমার আমি,আমার সুখ-দুঃখের অনুভূতি
আমার না বলা কথার পিয়ন,আমার হারানো
স্মৃতির ভূবন,অথবা একলা পথের সাথী হয়ে,
দুঃস্বপ্নের দিন পেড়িয়ে যতোই ছুটি স্বপ্ন দেখবো বলে
আমার 'কলম' আমার সাথেই থাকে নীরব বন্ধু হয়ে!


[উৎসর্গঃআমার 'কলম' বন্ধুদেরকে :) যাদের কাছ থেকে অনেক ভালোবাসা আর উৎসাহ পেয়েছি,নতুন করে বাঁচতে শিখেছি,আরেকবার হাসতে শিখেছি... ]
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫১
৪০টি মন্তব্য ৪০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সে আমার দিকে তাকিয়েছিল || একটা রোমান্টিক গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৪ শে জুন, ২০২৬ দুপুর ১:৪৪

সে আমার দিকে তাকিয়েছিল
ওওও
বহুবার সে তাকিয়েছিল
আমি ভাবতে চেয়েছি
আমাকে তার ভালো লেগেছিল



সে দেখতে এতটা সুন্দরী
তার উপমা যেন সে নিজেই
মাঝে মাঝে অধরে তার ফুটছিল হাসি
মুগ্ধতায় আমি হারিয়েছিলাম খেই
তখন মিহিসুতোর মতো বৃষ্টিরা... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সময়ের ব্যবধানে তারা দুজন

লিখেছেন সামিয়া, ২৪ শে জুন, ২০২৬ রাত ১১:৫৩



কোর্টের সামনের চত্বরে দাঁড়িয়ে ছিলাম আমি। দুপুরের রোদটা তখন কিছুটা নরম হয়েছে। মানুষের ভিড়, আইনজীবীদের কালো কোট, চায়ের দোকানের ধোঁয়া আর ফাইল হাতে ছুটে চলা লোকজন মিলে জায়গাটা যেন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

×