সে এক বিরল ধ্বনি বেজে ওঠে কখনো কখনো
নির্জনতা যখন তর্জনি তুলে নিসর্গকে বলে ওঠে 'চুপ'
আর নদী থেমে যায় স্তব্ধ চরাচর শুধু গোধূলি তখনো
তার ছেনালিতে রক্তময় করে রাখে অখন্ড অরূপ
সে ধ্বনি সে সম্মোহরাগিনী অপলক প্রগাঢ় বিজন
নির্লিপ্তি ও মোহিনীর নিথর প্রণয় ধরে রাখো অনুভবে
কেন না এ সন্ধিক্ষণ অপ্রাকৃত কখনো কখনো তার সম্মোহন
আমাদের হানে শিল্পঅমরতা তাকে কে দিয়েছে কবে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


