খন্ড ঘুমের মতো এই যে পালিয়ে যাওয়া
বিষণ্ণ প্রবাস থেকে অজ্ঞাতবাসের হিমে
যে রকম অনর্গল অন্তর্মুখি হাওয়া
হঠাৎ ছড়িয়ে যায় মেঘে মেঘে সবুজ জাজিমে
পুঞ্জ পুঞ্জ মরুবনে কুয়াশার মতো অভিমান
হরকরাবিহীন শোক ফুটে ওঠে সাহারাশ্মশানে
বোঝে সেও ওই হাওয়া তবু তার বিধুর অর্গান
একা একা বেজে ওঠে জাগে তার নিজস্ব নির্মাণে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


