somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাসপোর্ট অফিস ও দালালের গল্প !!

১০ ই মার্চ, ২০১৪ রাত ৩:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুনেছিলাম সেনাবাহিনী কে দ্বায়িত্ত্ব দেওয়ার পরে নাকি পাসপোর্ট অফিসে দালাল নাই। কিন্তু কই ? সব আগের মতই আছে।
স্পট উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিস


ডেটলাইন ১৮ জানুয়ারীঃ সকাল ১১ টায় আমি ও আমার এক বন্ধু গেলাম পুরাতন পাসপোর্ট সহ নতুন পাসপোর্ট ফর্ম জমা দিতে। গিয়ে শুনলাম ১২ টার মধ্যে যারা ভিতরে ঢুকবে তারাই আজকে জমা দিতে পারবে। চিন্তা করে দেখলাম এখনো যে পরিমান মানুষ লাইনে আছে ১২ টার মধ্যে ভিতরে ঢুকা সম্ভব নয়। একটা দোকানে চা খেলাম, ঠিক তখনই এক দালালের সাথে পরিচয় হলো। সে বললো, ২ হাজার টাকা লাগবে তাহলে এখনই জমা দিতে পারবেন। তখন আমি আমার পরিচয় দালাল বললো, ঠিকাসে আপনি তাহলে ১ হাজার টাকা দেন। আমি তখন বললাম দেখি আগামীকাল সকালে এসে লাইনেই দাড়াই। দালাল বললো আচ্ছা।

কিছুক্ষন পরে, এক ছেলে এসে বললো, মামা আপনি সকাল কয়টার মধ্যে আসতে পারবেন ?
জিজ্ঞেস করলাম, কেন ?
ছেলেটি বললো, আপনি আমাকে ২শত টাকা দিয়ে যান। আমি খুব সকালে এসে লাইনে দাঁড়িয়ে থাকবো।
বললাম, আমিই সকালে আসবো।

ডেটলাইন ১৯ জানুয়ারীঃ সকাল ৮টার মধ্যে উত্তরা পাসপোর্ট অফিসে গিয়ে হাজির হইলাম। গিয়ে দেখি সেই ছেলেটি সহ আরো ৮-১০ জন লাইনের প্রথম ভাগের প্রায় ৩০ জনের লাইন সিরিয়াল তাদের দখলে রেখেছে। আমি ও আমার বন্ধু যেখানে দাড়ালাম সেখান থেকে ভিতরে যেতে যেতে সময় লাগবে প্রায় ৩ ঘন্টা। কি করা যায় চিন্তা করছি, এমন সময় সেই ছেলেটির দেখা পেলাম। ডাক দিয়ে জিজ্ঞেস করলাম কিছু করা যাবে কিনা ? যদিও ৪০-৫০ ফিট দুরত্ত্বে সেনাবাহিনীর কয়েকজন সদস্য দাঁড়িয়ে রয়েছে। ছেলেটি বললো, দুই জনে ৪ শ দেন, লাইনের সামনে চলে আসুন। তাকে ৪ শ দিয়ে ৫ মিনিটের ব্যবধানে ভিতরে ঢুকে গেলাম।

ফর্ম জমা দেওয়ার সিরিয়াল এলো, ফর্ম জমা দিলাম প্রথমে আমি দ্বায়িত্ত্বরত কর্মকর্তা অরজিনাল ভোটার আইডি কার্ড দেখতে চাইলো, বললাম ভোটার আইডির ফটোকপি দিয়েছিতো।কর্মকর্তা বললো, অরজিনাল আইডি লাগবে। বললাম আনিনি। উনি তখন একটা সীল দিয়ে বললো কার্ড নিয়ে আসুন তারপরে জমা নিব। ভাগ্য ভালো আমার বন্ধুটির সাথে অরজিনাল আইডি ছিল এবং সে পার পেয়ে গেলো। আমাকে বের হয়ে যেতে বললো। আমি বের না হয়ে একজন সেনাবাহিনীর সদস্যের কাছে গিয়ে আমার পরিচয় দিয়ে সাহায্য চাইলাম। সেনাবাহিনী বললো কিছুই করার নেই।

মেজাজ খারাপ করে বের হয়ে গেলাম। সামনেই দেখা হয়ে গেলো সেই দালালের সাথে, দালাল জিজ্ঞেস করলো জমা দেন নাই ? আমি বললাম না দেই নাই। দালালের কাছে জানতে চাইলাম, কোন উপায় আছে ? এইবার সে বললো হা উপায় আছে ১৫০০ টাকা লাগবে। তখন আমি বললাম ১০০০ টাকার কথা বলেছিলেন না ? দালাল তখন বললো, আপনার ফর্ম কিন্তু বাতিল করে দিয়েছে। তাই ১৫০০ টাকা লাগবে। ইতিমধ্যে আমার বন্ধুটি তার পাসপোর্ট ফর্ম জমা দিয়ে বের হয়ে এলো। তখন চিন্তা করলাম দুইজন যেহেতু একসাথে এসেছি আবার আরেক আসবো ? থাক দিয়ে দেই ১৫০০ টাকা।

তারপরের কাহিনী ১৫০০ টাকা নিয়ে দালাল ভিতরে চলে গেলো, যাওয়ার আগে বলে গেলো আমি ১০ মিনিটের মধ্যে আসছি।

১০ মিনিট পরে দালাল ফর্মটি আমার হাতে দিয়ে বললো সোজা ৩য় তলায় চলে যান।
৩য় তলায় গেলাম, ফর্ম দেখালাম। সাথে সাথে আমার স্বাক্ষর ও ছবি নেওয়া হলো এবং রিসিভ কপি দিলো আমাকে যেখানে ডেলিভারী তারিখ ছিল ১১ ফেব্রুয়ারী।নিচে গেলাম, বন্ধুর রিসিভ কপিটি দেখলাম, ঐ একই তারিখ। এবার দালাল এলো, বললো ঠিকাসে ভাই যান এবার। দালালকে জিজ্ঞেস করলাম, এই তারিখেই কি পাসপোর্ট পাবো ? দালাল বললো আপনারটি পাবেন কিন্তু আপনার বন্ধুটি ডেলিভারী তারিখের ১ মাস পরেও পায় কিনা সন্দেহ আছে।

উল্লেখ্য সাধারন ক্যাটাগরির পাসপোর্ট ডেলিভারী সাধারনত ৩০দিনের আগে হয় না।
সেক্ষেত্রে ১৯ তারিখ থেকে ১১ তারিখ অর্থ্যাত ২২ দিনে ডেলিভারী পাবো। এটা কি করে হলো ?

যেহেতু দুইটা ফর্মই জমা হয়েছে তাই দালালের কথায় আর কান না দিয়ে চলে এলাম। গাড়ীতে উঠে গাজীপুর ডিএসবিতে ফোন দিয়ে বললাম, আমার দুইটা পুলিশ ভেরিফিকেশন আসবে। একটা আমার নামে আরেকটা অমুক নামে। সেই সাথে এটাও বলে দিলাম যেদিন আসবে সম্ভব হলে সেদিনঈ রিপোর্টটি হাতে হাতে পাঠিয়ে দিবেন প্লীজ।

ঠিক ৪ দিন পরে আমার ভেরিফিকেশন গেলো ডিএসবিতে। আমার বন্ধুরটি তখনো যায়নি। ঐদিনই আমার ভেরিফিকেশন রিপোর্ট হাতে করে কাউকে দিয়ে পাঠিয়ে দিয়েছিল ডিএসবি বিভাগ থেকে।

আমার বন্ধুটির ?
এর দুই দিন পরে। একই অবস্থায় দিয়ে দেওয়া হয়েছিল।

ডেটলাইন ১২ ফেব্রুয়ারীঃ মেসেজ পেলাম আমার পাসপোর্ট ডেলিভারী নেওয়ার জন্য। কিছুক্ষন পরে আমার বন্ধুকে ফোন দিলাম, জানতে চাইলাম মেসেজ পেয়েছে কি না ? সে বললো না পায়নি।

অপেক্ষা করলাম আরো ৭ দিন। নাহ সে তার মেসেজ পায়নি।

১৯ তারিখে একাই গেলাম পাসপোর্ট ডেলিভারী নেওয়ার জন্য। পাসপোর্ট হাতে পেলাম। বাইরে বের হয়ে এলাম, ঐ দালালের সাথে দেখা। বললাম, এমনই হয় নাকি ? সে বললো এই রকমই হয়।

তথ্য হচ্ছে, ১৯ জানুয়ারী টু আজ ১০ মার্চ পর্যন্ত এখনো আমার বন্ধু তার পাসপোর্ট পায়নি।

কাকে দোষারোপ করবো ?
১০টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×