somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বই রিভিউ : হুমায়ুন আহমেদ এর বই "নবনী"

৩০ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কিছু দিন ধরে যেসব বই পড়ছিলাম, একটাও মনে ধরছিল না। তাই ভাবলাম— এবার হুমায়ূন আহমেদের একটা প্রেমের বই পড়া যাক। হাতে নিলাম ‘নবনী’।

শুরুর অংশটা দারুণ লাগল। নবনীকে তার মা বিকেলের ঘুম থেকে ডেকে তোলে, কারণ আজ তার বিয়ে। ধীরে ধীরে বিয়ের প্রস্তুতির দৃশ্যগুলো খুব সুন্দরভাবে এগোতে থাকে। সেই সঙ্গে গল্পের ফাঁকে ফাঁকে ধরা পড়ে নবনীর অতীতের একটা পুরনো সম্পর্কের ইঙ্গিত। লেখক খুব ধীরে, নরমভাবে সেই গল্পটা বলেছেন—বর্তমান জীবনের সঙ্গে অতীতের টানাপোড়েন মিলেমিশে গেছে বেশ স্বাভাবিকভাবে।
বিয়ের পর নবনীর ছোট সংসার, গরিব স্বামী। পাশে আছে ধনী বন্ধু আর তার কালো কিন্তু সুন্দরী স্ত্রী। গল্পটা সুন্দরভাবে এগোচ্ছিল, কিন্তু হঠাৎ করেই শেষ হয়ে গেল—এমনভাবে, যেন মাঝপথে আলো নিভে গেল। মনে হলো, গল্পটা কোথাও গিয়ে থেমে গেছে, অপূর্ণ রয়ে গেল।

যাই হোক, হুমায়ূন আহমেদের অনেক লেখায়ই এমন থাকে—কিছু না বলা কথা, কিছু অন্ধকারে ফেলে রাখা প্রশ্ন। এই বইতেও তেমনটা আছে। তাই হয়তো আমার কাছে বইটা অপূর্ণ মনে হয়েছে। অবশ্য ‘অপূর্ণ’ বলাটা পুরোপুরি ঠিকও নয়। কারণ, হয়তো এটিই লেখকের শিল্প—প্রশ্ন রেখে দেওয়া। কিন্তু পাঠক হিসেবে আমার মনে কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—

নবনী কি সত্যিই মারা গিয়েছিল, নাকি কেবল হারিয়ে গিয়েছিল?

নবনীর স্বামী যখন জানবে, নবনীর একটা মেয়ে আছে—যে বড় হচ্ছে অনাথ আশ্রমে—তখন সে ব্যাপারটা কীভাবে নেবে?

আদৌ কি নবনীর সত্যিই কোনো মেয়ে ছিল?

এই প্রশ্নগুলো মাথার মধ্যে ঘুরছে, আর ঘুরতেই থাকবে—যতদিন না আরেকটা নতুন বইয়ে ডুবে যাই। তাই হাতে নিলাম হুমায়ূন আহমেদের আমার পড়া ১১৮তম বই, ‘তিথির নীল তোয়ালে’।

যে বইয়ের নামের উল্লেখ আছে সদ্যপঠিত বই ‘নবনী’-তেই।
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:১৫
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৯

লিখেছেন রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০



শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল, ড. ইউনূস, আমেরিকা-বাংলাদেশ চুক্তি ও এলিট তৈরির কারখানা - আমাদের শিক্ষা

লিখেছেন শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো... ...বাকিটুকু পড়ুন

×