somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুখে মুখে ঘুরে ফিরে দেশপ্রেম, কিন্তু অন্তরে কোথায়?

২৩ শে মে, ২০১৪ দুপুর ২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছু দিন যাবত আমি শংকিত। কিছুটা লজ্জিত ও বটে!

-- জানি, প্রশ্ন করবেন কেন?

স্বাভাবিক ভাবেই এই প্রজন্মের পরবর্তি বংশধররা বাঙালি তথা বাংলাদেশের ইতিহাস জানতে চাইবে। আপনার আমার ছেলে কিংবা নাতী নাতনীও থাকবে তাঁদের দলে...

ভাবি, কি বলবো বাংলাদেশের তথা বাঙালির সঠিক ইতিহাস নিয়ে?

দিনে দিনে স্বার্থের জন্য যেভাবে ম্যানুপুলেট করা হয়েছে আমাদের ইতিহাস, তাতে কি আপনি তাঁদের সামনে সঠিক ইতিহাসটা তুলে ধরতে পারবেন?

ছোট্ট একটি উদাহরণ দেই,

--- আচ্ছা বলুন ত আমাদের জাতীয় পতাকার ডিজাইনার কে?
--- আপনারা জানেন কামরুল হাসানের নাম। তাই নয় কি?

হুম, ভুল। পুরো কৃতিত্বটা আসলে তার নয়। প্রকৃত ডিজাইনটা করেছিলেন শিব নারায়ণ দাস, বুয়েটের শেরে-বাংলা হলের একটা রুমে বসে। জাতীয় জীবনের ইতিহাসের এই অংশটার কোথাও সংরক্ষণ করা হয়নি! কিংবা সরকারিভাবে তার প্রয়োজনীয়তাও অনুভব করেনি কেউ!

দামড়া দামড়া পোলাপাইনের সাক্ষাতকার নেয়া হয় টিভিতে যে, একুশে ফেব্রুয়ারী কি ? তারা উত্তর দেয় - এই দিনে দেশ স্বাধীন হইছিল। !!!

এই লজ্জা কার?

ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধর পাশাপাশি এমন অনেক বিষয়ের ইতিহাস আজ বিকৃত।

প্রতি পাঁচ বছর পর পর বদলায় আমাদের ভাগ্য দেবতা!
চুরি হয় ইতিহাস, হয় সেটার বিকৃতি প্রতিদিন।

ভেবেছেন কোন দিন?

এদেশ যাদের কাছে ঋণী, সেই মানুষগুলো যথার্থ সম্মান পায়নি কখনোই।
ইতিহাসে ঠাই ত মেলে ই নি। অনেকেই পায়নি রাষ্ট্রীয় স্বীকৃতি।

আজকালকার আমাদের মাঝে জামা কাপড়, চালচলন এসবের মতই "দেশপ্রেম" টাও এখন হালের ফ্যাশনে পরিণত হয়েছে।

মুখে মুখে ঘুরে ফিরে দেশপ্রেম, কিন্তু অন্তরে কোথায়? সঠিক ইতিহাস জানার মাধ্যমে, শুধুমাত্র অনুষ্ঠানের উপলক্ষ না বানিয়ে দেশপ্রেমটা জন্ম নিক সবার অন্তরে।
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০১৪ দুপুর ২:২২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×