“ইসলাম সম্পর্কে জানার চেষ্টার ফলেই আমার চোখ খুলে গেল এবং হঠাৎ করেই আমার ভেতরে বিস্ময়কর পরিবর্তন ঘটল। এমনটি আমার জীবনে আর কখনই ঘটেনি। এভাবেই ইসলামের দিকে আমার পথচলা শুরু।”- ইসলাম ধর্ম গ্রহণের পর এভাবেই নিজের প্রতিক্রিয়া জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের সংগীতশিল্পী জেনিফার গ্রাউট।
আরব গট ট্যালেন্ট প্রতিযোগিতায় গান গেয়ে আরব দুনিয়াকে মন্ত্রমুগ্ধ করেছিলেন জেনিফার। একটি আরবি শব্দ না জানা সত্ত্বেও ২৩ বছর বয়সী এই প্রতিভাবান শিল্পী গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত ওই প্রতিযোগিতায় বিশুদ্ধ আরবি ভাষায় গান গেয়ে সেরা তিনে স্থান করে নিয়ে সাড়া ফেলে দেন।
পরে আবারো আরব দেশে সংবাদের শিরোনাম হন জেনিফার। তবে গান গেয়ে নয়, শিরোনাম হন ইসলাম গ্রহণ করে। অথচ আগে তিনি ছিলেন একজন আপাদমস্তক নাস্তিক। তার বিশ্বাস ছিল, ধর্ম কোনো উপকারে আসে না, বরং ক্ষতিই করে।
জেনিফার বলেন, “ইসলাম গ্রহণের জন্য আমি মসজিদে যাইনি কোনো ইমামের শরণাপন্ন হইনি এবং কোনো কাগজপত্রে স্বাক্ষর করিনি। তবে অন্তরের অন্তস্থল থেকে আমি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি এবং ইসলামের বিধান মেনে জাকাত দিই। আগামী রমজান মাসে রোজাও রাখব।”
জেনিফার বলেন, “এসব হচ্ছে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমি অবশ্যই ইসলাম, কোরআন ও ইসলামের ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করছি।”
ক্লাসিক্যাল সংগীতে ম্যাকগিল ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন জেনিফার। দুই বছর আগেও নাস্তিক জীবন যাপনে অভ্যস্ত ছিলেন তিনি। দেড় বছর আগে মরক্কোর এক সংগীতশিল্পীর প্রেমে পড়েন জেনিফার। এরপরেই বদলে যেতে থাকে জেনিফারের জীবন।
প্রেমিক সম্পর্কে জেনিফার বলেন, “সে খু্বই সাহসী, নাছোড়বান্দা ও হৃদয়বান। এজন্য মুসলমান হওয়া সত্ত্বেও আমি সম্পর্কটা চালিয়ে যেতে চেয়েছি। আমি তার প্রশংসা না করে পারি না। তার কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি।”
সেই প্রেমিককে বিয়ে করেছেন জেনিফার। স্বামীকে নিয়ে মরক্কোতেই আছেন তিনি। তারা দুজনে নিয়মিত বিভিন্ন পার্টি ও বিয়ে অনুষ্ঠানে আরবি সংগীত গাইছেন। জেনিফার বলেন, “আমি পুরো আরব দুনিয়া জুড়ে আরবি সংগীত পরিবেশন করতে চাই। আমার দেশ আমেরিকাতেও শুনতে চাই আরবি সংগীত।”
আরো পড়ুনঃ
ফ্রি মোবাইল/পিসি থেকে ভয়েস কল এবং সাথে আরো কিছু মজার সার্ভিস!
আসছে পেছনে দুই ক্যামেরাযুক্ত মোবাইল
‘ইসলামের দিকে আমার পথচলা শুরু’ সংগীতশিল্পী জেনিফার
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন
৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন
বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!
পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন
পুরানো সেই দিনের কথা ....

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।