somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৩টি চরম জিনিস যা আপনার এন্ড্রয়েড মোবাইল দিয়ে করতে পারবেন

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমটি ওপেন সোর্স সিস্টেম হওয়াতে এর মাঝে আমরা ইচ্ছামতো কাস্টমাইজেশন করতে পারি এবং এমন অনেক কিছু করা যায় যা অ্যাপল কিংবা উইন্ডোজ এর মোবাইল দিয়ে আপনি করতে পারবেন না। তবে তারপরও আপনি আপনার এন্ড্রয়েড ডিভাইস দিয়ে এমনকিছু করতে পারবেন যা কিনা আপনার উইন্ডোজ পিসি করতে অক্ষম! হ্যাঁ! অবাক হচ্ছেন কেন? আসুন দেখাচ্ছি তিনটি চরম টিপস যা আপনি এন্ড্রয়েড দিয়ে করতে পারবেন।

অ্যাপ প্রোগ্রামিংঃ
ধরুন আপনি একটি অ্যাপ বানাবেন মোবাইল এর জন্যে হতে পারে সেটা আইফোন অ্যাপ কিংবা উইন্ডোজ অথবা ব্লেকবেরি এমনকি সিম্বিয়ান। এখন কথা হল, আইফোন এর অ্যাপ বানাতে আপনাকে মাস্ট ম্যাক অপারেটিং সিস্টেম থাকতে হবে; কারন এক্সকোড নামক সফটওয়্যারটি উইন্ডোজ এ চলবে না। এবার ধরুন উইন্ডোজ অথবা সিম্বিয়ান এর অ্যাপ বানাবেন তাহলে আপনাকে অন্তত একটি পিসি থাকতে হবে। কিন্তু আপনার যদি একটি এন্ড্রয়েড মোবাইল থাকে তাহলে আপনার আর কিছুই লাগতেছে না। আপনার মোবাইল অথবা ট্যাব থেকেই যেকোনো অ্যাপ এর প্রোগ্রামিং করতে পারবেন যা একমাত্র এন্ড্রয়েড মোবাইল অপারেটিং সিস্টেম এ সম্ভব।

প্রতি কদম এর গননা করুন এজ পেডোমিটারঃ
পেডোমিটার এর কাজ হল আপনি যে হাঁটছেন এবং কত কদম হেটেছেন তার গননা রাখা। এই ফিচারটি গেলাক্সি এস৪ এ দেয়া হয়েছিল তবে বিশ্লেষণ করে জানা গেছে এস ৪ এমন কোন স্পেশাল সেন্সর নেই যে এটা গননা করবে তবে এর মানে এই না যে গননা করতে পারবে না। কিন্তু এর মানে হল যে শুধু এস৪ না আপনার যেকোনো এন্ড্রয়েড ডিভাইস এ এটা সম্ভব। মানে ধরুন এই যানজট এর দিনে ডেটিং এ যাচ্ছেন তবে এমন জ্যাম এ পরলেন যে গাড়িতে বসে থাকলে টাইম শেষ হয়ে যাবে।তো গাড়ি থেকে নেমে হাটা শুরু করুন আর ডিভাইস এ এই ফিচার টা অন করে পকেট এ রেখে দিন। গার্লফ্রন্ড অথবা বয়ফ্রেন্ড কে গিয়ে দেখাতে পারবেন যে দেখো তোমার জন্যে আমি ২হাজার কদম হেঁটেছি এবং এই তার প্রমান। একটু মজা করলাম, আসলে এই অ্যাপ এর সাহায্যে আপনি আপনার প্রতিটা কদম গননা করতে পারবেন এবং আপনার শরীর থেকে কি পরিমাণ ক্যালরি খরচ হয়েছে তার হিসাব দেখতে পারবেন যা আমাদের জানা অনেক জরুরি। Accupedo নামক অ্যাপ এর সাহায্যে আপনি আপনার নরমাল এন্ড্রয়েড ডিভাইসে এই ফিচারটি উপভোগ করতে পারবেন।
Download Accupedo App here


সিসিক্যামেরা হিসেবে ব্যাবহার করুনঃ
সিসিক্যামেরা না কিনেও এবার আপনার মোবাইলকেও ইউজ করতে পারবেন সিসিক্যাম হিসেবে। ধরুন আপনার ২ বা তার অধিক এন্ড্রয়েড মোবাইল আছে তার মধ্যে একটি খুব পুরাতন বা ব্যবহারের অযোগ্য। সেটিকে আপনি আপনার বাসার বা রুম এর সিসিক্যাম হিসেবে ইউজ করা শুরু করুন। এটি করতে AtHome Video Streamer অ্যাপ টি আপনার প্রয়োজন হবে, যা প্লে স্টোর থেকেই পাবেন। অ্যাপটি ইন্সটল করে মোবাইল টি সেট করে দিন জায়গামতো; আর ইউজ করুন এটিকে সিকিউরিটি ক্যামেরা হিসেবে।
Download AtHome Video Streamer App here


আসলে আজ থেকে ৫-৬ বছর আগে যদি দেখি, আর এখনের সাথে তা তুলনা করি তাহলে খুবই অবাক লাগে। কারন আমরা ভাবতেও পারিনি যে সামান্য একটি মোবাইল দিয়ে এতো কিছু করা যাবে। কম্পিউটার এর ৮০% কাজ এখন এই ছোট একটি মোবাইল থেকেই করা যায়! আরও কি কি যে দেখবো ফিউচার এ আল্লাহ্‌ ভালো জানেন!


৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×