somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বইমেলায় তথ্যপ্রযুক্তির ৪টি তথ্যবহুল বই পড়ুন..

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লেখকঃ বাংলা একাডেমি চত্বর এবং সোওরাওয়ার্দী উদ্যানে চলছে মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা ২০১৪। নানা ধরনের বই রয়েছে বইমেলায় এবং প্রতিদিন যোগ হচ্ছে নতুন নতুন বই। বিভিন্ন বিষয়ের পাশাপাশি বর্তমানে জনপ্রিয় হচ্ছে তথ্যপ্রযুক্তি বইও..একুশে বইমেলা ২০১৪ তে আমার দুটি বই প্রকাশিত হয়েছে। নিম্নে বই চারটি সম্পর্কে কিছু আলোচনা করা হলোঃ

১। একটি হচ্ছে কাজের যত মোবাইল অ্যাপস। সত্যিকার অর্থেই স্মার্টফোনে প্রতিদিন আমরা যেসব অ্যাপস ব্যবহার করি বা কাজে লাগে সেসব অ্যাপস নিয়েই বইটি। বইটি প্রকাশিত হয়েছে তাম্রলিপি থেকে (স্টল নং-স্টল নং- ১৭৯,১৮০,১৮১)। বইটির দাম ১৩৫ টাকা। প্রচ্ছদ করেছেন জুনায়েদ আজীম চৌধুরী। এ বইতে যেসব অ্যাপস রয়েছে সেগুলো প্রায় সব প্ল্যাটফর্মেই (অ্যান্ড্রয়েড, আইওএস, উইন্ডোজ) ব্যবহার করা যাবে। এবং প্রতিটি অ্যাপসই বিনামূল্যে পাওয়া যাবে। প্রতিটি অ্যাপসের বিস্তারিত বর্ণনার পাশাপাশি রয়েছে ডাউনলোডের ঠিকানা..


২। আরেকটি বই হচ্ছে কম্পিউটার ব্যবহারের ৫৫৫ টিপস। এটি আমার সম্পাদিত প্রথম বই। কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে কিছু সমস্যা পড়ে থাকেন অনেকেই..প্রতিদিনের এমন প্রয়োজনীয় নানা বিষয় নিয়ে বইটি..এতে কম্পিউটার, ল্যাপটপসহ গুরুত্বপূর্ণ বিষয়ে ৫৫৫ টি টিপস রয়েছে যা অনেকেরই কাজে লাগবে। বইটি প্রকাশিত হয়েছে ভাষাচিত্র (স্টল নং- ৩৭৯-৩৮০) থেকে। বইটির দাম ৪৫০ টাকা। প্রচ্ছদ করেছেন নিয়াজ চৌধুরী তুলি। প্রতিদিনের কম্পিউটার সংক্রান্ত কাজে লাগবে বইটি..


দুটি বই তথ্যপ্রযুক্তি বিষয়ে এবং কাজের বই..এ বই দুটি আমার তৃতীয় এবং চতুর্থ বই..তথ্যপ্রযুক্তি নিয়ে লেখালেখি করতে ভালোবাসি তাই বইও লিখেছি তথ্যপ্রযুক্তি নিয়ে..এর আগে আমার আরো দুটি বই বইমেলা ২০১২ এবং বইমেলা ২০১৩ তে প্রকাশিত হয়েছে..আশা করছি সবার কাজে লাগবে বইগুলো..

৩। আমার লেখা বইমেলা ২০১৩তে প্রকাশিত বই হচ্ছে বাংলা উইকিপিডিয়া কী এবং কেন। বাংলা উইকিপিডিয়া হলো বাংলা ভাষায় একটি পূর্ণাঙ্গ বিশ্বকোষ গড়ে তোলার এক মহাপ্রয়াস। বাংলা উইকিপিডিয়া তৈরির কাজ করছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মানুষ। প্রতিদিনই চলছে নতুন নতুন নিবন্ধ তৈরি করার কাজ এবং নিবন্ধের মান উন্নয়ন। আর উইকিপিডিয়ার বিভিন্ন বিষয়ের কথা তুলে ধরা হয়েছে এ বইয়ে। কীভাবে বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখা যাবে, কীভাবে নিবন্ধ যোগ করা যাবে, কীভাবে ছবি যোগ করা যাবে এসব বিষয়ে এ বইতে রয়েছে বিস্তারিত বর্ণনা। বইটি প্রকাশিত করেছে তাম্রলিপি থেকে (স্টল নং-স্টল নং- ১৭৯,১৮০,১৮১) থেকে। এবারের বইমেলায় পাওয়া যাচ্ছে বইটি। বইয়ের প্রচ্ছদ করেছেন মাহফুর রহমান। বইটির দাম ১২০ টাকা।


৪। আমার প্রথম লেখা বই বইমেলা ২০১২ তে প্রকাশিত হয়েছে। বইটি হচ্ছে নানা কাজের মুক্ত সফটওয়্যার। বর্তমানে কাজের ক্ষেত্রে খুব সহজেই ব্যবহার করা যায় মুক্ত সফটওয়্যার। নির্দিষ্ট ভাবে পুরো অপারেটিং সিস্টেম ছাড়াই বেশ কিছু জনপ্রিয় মুক্ত সফটওয়্যার রয়েছে যা যে কেউ ব্যবহার করতে পারেন। বিভিন্ন সুবিধার মুক্ত সফটওয়্যার নিজের ভাষায়ও ব্যবহার করা যায়। নানা কাজের এ ধরনের একগুচ্ছ মুক্ত সফটওয়্যারের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে এ বইতে। শুধুমাত্র নির্দিষ্ট মুক্ত অপারেটিং সিস্টেমগুলোর জন্য নয় সফটওয়্যারগুলো প্রায় সব ধরনের অপারেটিং সিস্টেমেই ব্যবহার করা যাবে। বইটি প্রকাশিত হয়েছে তাম্রলিপি থেকে (স্টল নং-স্টল নং- ১৭৯,১৮০,১৮১) থেকে। বইয়ের প্রচ্ছদ করেছেন নিয়াজ চৌধুরী তুলি। বইটির দাম ১০০ টাকা।

বই চারটি ইন্টারনেটে একসাথে পাওয়া যাবে এখানে ।


১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×