somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুক্তিযুদ্ধের চেতনা: পক্ষ-বিপক্ষ ১

১৯ শে জুন, ২০০৭ রাত ৯:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুক্তিযুদ্ধের চেতনার কথা আজকাল রাজনৈতিক অর্থেই বেশী ব্যবহৃত হতে দেখা যাচ্ছে।

১.
মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতে গিয়ে আজকাল এক ধরনের রাজনৈতিক মেরুকরন দেখা যায়। আওয়ামী লীগ ঘরানার মানুষ মনে করেন যেহেতু তারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন সেহেতু মুক্তিযুদ্ধের চেতনার লাইসেন্সিং তাদের একান্তই নিজস্ব। তাদের মতের সাথে না মিল্লেই আরেকজনকে চেতনার বিরোধী বলে দেয়া হয়।

যে "জয়বাংলা " শ্লোগান দিয়ে মুক্তিযোদ্ধারা যুদ্ধে যেতেন সেই জয়বাংলা শ্লোগান যেনো আওয়ামী লীগের নিজস্ব সম্পততি। আবার জয়বাংলা শ্লোগান দিলেই কিছু মানুষ আওয়ামী লীগার বানিয়ে দেয়। আজব সব ব্যপার।
আবার জয়বংগবন্ধু শ্লোগান না দিলেও সেই ব্যাক্তিকে অনেকসময়ই চেতনার বিরোধী বলা হয়।
ধরা যাক, একজন মুক্তিযোদ্ধা। উনি বামপন্থায় বিশ্বাষ করেন বা কোনো দলই করেন না। উনি মুক্তিযুদ্ধের চেতনা থেকে জয়বাংলা বলেন কিন্তু জয়বংগবন্ধু বলেন না। এই জয়বংগবন্ধু না বলার কারনে কি তাঁকে মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী বা রাজাকার মনোভাবসম্পন্ন বলা যাবে ?

২.
৭১ এ মুক্তিযুদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বের কথা একটি চিরন্তন সত্য। ছোট কিছু বামপন্থি দলের ক্ষুদ্র অংশ ( উদাঃ আবদুল হকের পূর্ব বাংলার কম্যুনিস্ট পার্টি ) ছাড়া সব দলের সম্পৃক্তাতেই মুক্তিযুদ্ধ সফল হয়েছিলো। তবে সেই সময় বামপন্থিদের যুদ্ধে অংশগ্রহন করাটা অনেকক্ষেত্রেই দূসাধ্য ছিলো। প্রতিটি ইয়থ ক্যাম্পের দ্বায়িত্বে থাকতেন একজন এম.এন.এ বা এম.এল.এ, যারা মূলত আওয়ামী ঘরানার ব্যক্তি। যারা মুক্তিযোদ্ধা রিক্রটের প্রাথমিক দ্বায়িত্ব পালন করতেন। এসময় অনেকসময়ই দেখা হোতো মুক্তিযুদ্ধে অংশগ্রহনুচ্ছ ব্যক্তি আওয়ামী লীগ করেন কি না বা পাকবাহিনীর চর কি না। একজন ব্যক্তি আওয়ামী পরিচয় দিতে পারলে যতোটুকু সহজ হতো যুদ্ধে অংশগ্রহন করে ততোটুকুই কষ্টসাধ্য ছিলো বামপন্থায় বিশ্বাষ করলে। সেক্টর ২ তে যতোসংখক বামপন্থায় বিশ্বাষী মুক্তিযোদ্ধা পাওয়া যায় অন্য সেক্টর গুলোতে সেই সংখ্যায় বামপন্থি মুক্তিযোদ্ধা পাওয়া যায় না।

এটা বলা হচ্ছে এই ভেবে যে, একজন বামপন্থি আওয়ামী চিন্তা চেতনায় বিশ্বাষী না হলেই বলা যাবে না যে উনি মুক্তিযুদ্ধের চেতনার সৈনিক নন।

৩.
অনেকই আছেন যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন ও অন্তরে ধারন করেন কিন্তু রাজনৈতিক বা সামাজিক মূলধারার সাথে সম্পৃক্ত নন কোনো ভাবেই। এ সম্পৃক্তহীন কারনে তাদের প্রকাশ করার সুযোগ থাকে না বা সম্ভব হয় না। এখন তাদেরকে কি মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী বলা যাবে ?

এটা বলা হচ্ছে সেই সব মানুষদের কথা ভেবে যারা দেশপ্রেমিক, নিরব যোদ্ধা, সাধারন মানুষ যারা চেতনা ধারন করেন কিন্তু কোনো রাজনৈতিক দলের সাথে মিশে ঝাঁকের কৈ হতে চান না বা হোন না।
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০০৭ বিকাল ৫:৩৬
১৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

লিখেছেন শেহজাদ আমান, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৯:২০




১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন

মহাসাগরের ধারের সেই ছোট্ট দ্বীপ সামোয়া এবং বিশ্বকাপ ফুটবল

লিখেছেন হাসান মাহবুব, ০২ রা জুলাই, ২০২৬ রাত ১০:৩২

বিশ্বকাপের এই মৌসুমে ফুটবল নিয়ে একটা দারুণ হার্ট লিফটিং মুভি দেখে ফেললাম - "Next Goal Wins"
গল্পটা আমেরিকান সামোয়ার জাতীয় ফুটবল দলকে নিয়ে। ২০০১ সালে অস্ট্রেলিয়ার কাছে ৩১-০ গোলে হেরে... ...বাকিটুকু পড়ুন

রাস্তায় পড়ে থাকা একপাটি জুতো

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ১২:৫২



রাস্তায় চলার পথে এমন দৃশ্য আমার মাঝেমধ্যেই চোখে পড়ে। আজও বাসায় ফেরার সময় ঠিক এমনই একটা দৃশ্য দেখে থমকে দাঁড়ালাম—রাস্তার একপাশে নিথর হয়ে পড়ে আছে একটি শিশুর একপাটি জুতো... ...বাকিটুকু পড়ুন

সিনেমা-গান-খেলাধুলা

লিখেছেন তানভীর রাতুল, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ২:১৭

আইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৩:৫০


জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন

×