ব্যাপারটা কিছুটা অশালীন কিংবা হয়ত স্বাভাবিক, হয়ত এমন টাই হয়! ঘটনাটা হল, তিথির সাথে বান্নার সেই প্রেম ছিল, যাকে বলে উথাল পাথাল!!! তো বান্না হঠাত সাময়িক অর্থকস্টে পরায় চিরাচরিত বাঙ্গালী মেয়ে তিথি তাকে ডিচ করে দিল। তখন আবার আশকারীর উঠতি সময়, হাগতে-মুততে আম্রিকা যায়, পকেট ভর্তি পয়সা, তিথির আশকারীকে ভাল লেগে গেল। খুব স্বাভাবিক ব্যাপার, এমনটাই হয়।
কিন্তু ব্যাপারটা বান্নার ইগোতে সাংঘাতিক ভাবে আঘাত করল, সে ঠিক করল, তিথিকে এসিড মারবে, পরে ভাবল, নাহ এসিড মেরে কাজ হবে না, তাকে গুলি করে মেরে ফেলতে হবে। বান্না খোজঁ নিয়ে জানতে পারল, সান ভাইয়ের কাছে একটা টূটু বোরের রাইফেল আছে। এমনিতেই সান ভাইর সাথে বান্নার বেশ ভাল সম্পর্ক, তো বান্না রাইফেলটা সান ভাইয়ের কাছ থেকে ধার নিল, বেশ কিছু গুলিও নিল সাথে, সে আজ খুন করবে তিথি কে, রক্ত পান করবে তিথির!
সান ভাইয়ের অস্ত্র নিয়ে বান্না তিথি আর আশকারীর ডেটিং প্লেস খুজেঁ বের করল। তারা দুজন প্রায়শই ধানমন্ডি লেকের ঝোপের নীচে বসে প্রেম বিনিময় করে। নির্ধারিত দিনে ধানমন্ডি লেকের ঐপারে বান্না কমান্ডো সাজে প্রস্তুত, হাতে তার টূটু বোরের রাইফেল, জারি হয়ে গেছে তিথির মৃত্যু পরোয়ানা।
বান্না রাইফেল লোড করে তিথির বুক বরাবর এইম করল, এক গুলিতেই কাজ শেষ করে ফেলতে হবে। টানটান উত্তেজনা নিয়ে বান্না ট্রিগারে শক্ত করে আঙ্গুল চেপে ধরল, বের হয়ে গেল গুলি, তীব্র আর্তনাদ ভেসে আসল বাতাসে, আশকারী ও তিথির!
পরের দিন আশকারী সেই সান ভাইয়ের হসপিটালে রক্তাক্ত হাতে গুলি বিদ্ধ অবস্থায় ভর্তি হল! তিথি ভাল আছে, লেকের পাশে ঝোপের নীচে তার বুকের উপর আশকারীর ভালোবাসার হাত তাকে মৃত্যুর হাত থেকে বাচিঁয়ে দিয়েছে।
বি.দ্র.: এই গল্পের কারো নামের সাথে কারো নাম মিলে গেলে উহা কাকতাল মাত্র, নামের ব্যাপারে প্রতিবাদ প্রমান করবে ঘটনা সত্য!
আর সান ভাই, বান্না এবং আশকারী দুজনের ই খুব প্রিয় ভাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


