জানি তুমি নেই,
তবুও তোমার নগ্ন পদচিন্হ আমার সমস্ত আধাঁর জুড়ে ..
দৃষ্টিরসব আলো নিভে গেছে যেখানে,
নিভে গেছে কালের নক্ষত্র সেখানে,
তুমি আমার অন্ধ অনুভবে মিশে একাকার …
জানি তুমি নেই,
তবুও তোমার স্পর্শ চিহ্ন আমার অস্তিত্ব ছন্দ জুড়ে ...
জাগতিক সব শব্দ হারিয়ে গেছে যেখানে,
হারিয়ে গেছে সকল কোলাহল, সেখানে,
তুমি নিস্তব্ধতার গান বাতাসের বুক চিরে
আমার বুকের রক্ত ঝরাও …
জানি তুমি নেই,
তবুও আমার প্রতিটি নিশ্বাসে জীবনের আলোড়ন তুমি!
সব বোধ হারিয়ে গেছে যেখানে,
হারিয়ে গেছে সকল চাওয়া পাওয়ার ভার,
সেখানে তোমার মাঝে আমিও হারাই ...
জানি তুমি নেই তবুও …আমি হারাই!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


