কাছে এসো না..
মাটির বুক শুধু তৃষ্ণা বাড়ায়
একবার মিশে দেখো,
একাকার হয়ে যাবে
তবুও আমাদের তৃষ্ণা মিটবে না!
তোমার শাড়ীর আচঁলে আমি
ক্ষনিকের জন্য নিজেকে খুজঁতে আসিনি
ক্ষত-বিক্ষত এ শরীর আশ্রয় খোঁজে না
আঘাত দাও! রক্তাক্ত কর!
তোমার চিহ্ন বুকে নিয়ে আবার আমি
অনন্তকাল নিজেকে পোড়াতে চাই!!
ভালবাসা নয় নারী
তুমি ঘৃণার বিষ হয়ে
আমার রক্তে মিশে যাও....
এ ক্ষনিকের জীবন, নাহয় আমাদের নয়
আমি মৃত্যু দিয়ে হলেও তোমাকে পেতে চাই!
একটিবার শুধু এ মাটির বুকে
মিশে দেখো নারী
তুমি একাকার হয়ে যাবে
তবুও আমাদের তৃষ্ণা মিটবে না..

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


