কবিতাগুলো দু'তিন লাইনেই থেমে যাচ্ছে
তুমি ছাড়া হবে না, হচ্ছে না!
কতদিন কথা হয়নি বলতো?
আমার ভাষা হারিয়ে যাচ্ছে
তুমি ছাড়া হবে না, হচ্ছে না!!
আমার অকেজো সময়
তোমার ব্যস্ততার প্রহর গুনে
যতদূর দৃষ্টি যায়......
যতটুকু নিজেকে বুঝি,
তুমি ছাড়া হবে না, হচ্ছে না!!
চোখে তার আগুন
ঠোটেঁ লিপগ্লসের আকুতি!
হাওয়ায় এলো চুল!
ওড়না সামলানোর মিনতি!
পার্সে রাখা চিঠি
হয়ত অচেনা কিছু লেখা!!
সকাল গড়িয়ে রাত
রাত গড়িয়ে সকাল
সময় চলছে নিজ গতিতে
শুধু আমার জীবনটা
আজ থমকে আছে...
আমার বুঝি কষ্ট হয়না?
শুধু তুমিই তো আমায় চেনো
তবে কেন বুঝো না
তুমি ছাড়া হবে না, হচ্ছে না!
হঠাৎ মিষ্টি সুরে আদুরে গলায় গেয়ে ওঠা
তোমার সেই পছন্দের গানের লাইনগুলো
কোনো শিল্পীর গলায় আজ মানাচ্ছে না
তোমার দুষ্টুমি,
তোমার রাগ,
তোমার কথা,
আমার অভিমানগুলো বড় অপেক্ষা করায়!!
তুমি ফিরে এসো
সত্যি বলছি,
তুমি ছাড়া কিছুতেই হবে না,
হচ্ছে না...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


