মেমসাহেব, তুমি যদি বল,
প্রয়োজনে কিনে নেব প্রথম আলোর হেডলাইন!
বিবিসি-সিএনএন লাইভ ব্রডকাস্ট করবে আমাদের!
নিত্য-নতুন খুনসুটির গল্পে ভরে যাবে ওয়েব পোর্টাল গুলো!
মেমসাহেব, যদি ইচ্ছে কর
ভালোবাসার সুর ছড়িয়ে দেব নাসার স্যাটেলাইটে মহাকাশে!
ক্রেমলিন-হোয়াইট হাউজ মিলিত হবে ভালোবাসার আহবানে!
হামলা করবেনা আইএস, একদিনের জন্য নীরব থাকবে আল-কায়েদা!
মেমসাহেব, যদি তুমি চাও,
আফ্রিকায় বিতাড়িত হবে সব সামরিক সরকার, গণতন্ত্র হবে পুনর্বাসিত!
ইজরিয়েল কে বাধ্য করব প্যালেস্ট্যাইন কে স্বীকৃতি দিতে!
আমার কসম, হিজবুল্লাহ একদিন রকেট ছুড়বে না বৈরুতে!
মেমেসাহেব, তুমি শুধু একবার বল!
মেমসাহেব, তোমার বলার, চাওয়ার, ইচ্ছের অপেক্ষায়!
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



