ছোটবেলায় আমি পরকীয়ার মানে বুঝতাম না। বয়স হবার সাথে সাথে এ বিষয়টির সাথে আমি পরিচিত হই। আমার কাছে দিবালোকের মত পরিস্কার হতে লাগল পরকীয়ার বিষয়টি। ছোটবেলায় পরকীয়া মানে বুঝতাম পরের কাজ করাকে। আর এখন ভাবি আমার সে ধারণা ভুল ছিল। আসলেই তাই।
পরকীয়ার প্রমিত বাংলা অর্থ হল-বিবাহিত নারী/পুরুষের সাথে অবৈধ প্রেম করা। এর পারিভাষিক অর্থ হল-পরের সুন্দরী স্ত্রীর সাথে মোবাইলে কথা বলতে বলতে এক সময় ঐ নারীর মন জয় করে ফুঁসলিয়ে ফাঁসলিয়ে তার সাথে শারিরীক সম্পর্ক স্থাপন করা। অথবা ঐ নারীকে নিয়ে পালিয়ে যাওয়া। বিয়ে করা। এতে ঐ নারীর দুই তিনজন ছেল-মেয়ে থাকলেও তাতে আপত্তি থাকে না প্রেমিকের। এসব কারণে পরকীয়া বিষয়টিকে আমি ভালোভাবে মেনে নিতে পারিনি কখনো। কিন্তু আজকে এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব দিলেন আমার এক সুহৃদ সাংবাদিক।
তিনি বললেন, পরকীয়া করা একটা আর্ট। কেননা পরকীয়া করতে অনেক বুদ্ধি-জ্ঞানের প্রয়োজন হয়। কোনো সাধারণ মানুষ এ পরকীয়া সম্পর্ক করতে পারে না। তাই পাঠকের সামনে এ বিষয়টি নিয়ে হাজির হলাম। আমি মনে করি, আমাদের সমাজে যে হারে নারী/পুরুষরা অবৈধ পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়ছে। ভবিষ্যতে এর হার আশংকাজনক হাবে বৃদ্ধি পাবে বলে আমি মনে করি। এমন একদিন হয়তো আসবে যে পরকীয়ায় লিপ্ত নারী/পুরুষরা পরকীয়ার সম্পর্ককে আদালত কর্তৃক বৈধতা দেয়ার জন্য মানববন্ধন করবে। তই সময় থাকতে এ বিষয়ে একটা সুরাহা হওয়া দরকার বলে মত দিয়েছন সমাজ চিন্তকরা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


