somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মন রাঙাতে এলো বইমেলা

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আবার এলো বইমেলা। মন রাঙাতে এলো বইমেলা। পাঠকদের ঘুম ভাঙাতে এলো বইমেলা। শুরু হলো আমাদের ঐতিহ্যের মেলা। বইমেলা আমাদের আমাদের আবেগের, আমাদের উচ্ছ¡াসের, অমাদের প্রাণের, আমাদের পুলকের, আমাদের ভালবাসার, আমাদের যতেœর। বইমেলার সাথে আমাদের হাজার বছরের সাহিত্য, সংস্কৃতি আর ঐতিহ্যের নির্যাস মিশে আছে। বইমেলার প্রতিটি অক্ষরের সাথে আমাদের একুশের শহীদদের রক্ত মিশে আছে। বইমেলার বইয়ের মলাটের সাথে শহীদ সালাম, রফিক, জব্বার,শফিউরের বুলেটবিদ্ধ জামার স্মৃতি চিহ্ন লেগে আছে। আর সেই ভাষা শহীদদের স্মৃতি বিজড়িত হয়ে দাঁড়িয়ে আছে বইমেলা। আমাদের দেশের কতিপয় লেখক-প্রকাশকের যুগ যুগান্তরের চেষ্টা সাধনার ফল আজকের এই বইমেলা। সেই মুক্তধারার চিত্তরঞ্জন সাহার স্মৃতি বিজড়িত বইমেলা। একুশের আ¤øান স্মৃতি স্মারক আমাদের বইমেলা। বইমেলা আমাদের জাতি সত্ত¡ার এত বেশি অংশ জুড়ে দখল করে আছে যে একে অস্বীকার করার কোনোই সুযোগ নেই। বর্তমানে বইমেলা আমাদের চেতনার জানালায় পরিণত হয়েছে।
একুশের বইমেলা নিতান্তই বইমেলা নয়। এটি একাধারে লেখক-পাঠক আর দর্শকদের মিলনমেলা। এ মেলায় মেধা আর মননের অপরূপ এক সম্মিলন ঘটে। দেশের বইপ্রেমী রুচিশীল, সুপন্ডিত, স্ব-শিক্ষিত, পরিমার্জিত, উচ্চমাপের ভদ্র পরিবার সর্বোপরি সকল সৃষ্টিশীল মানুষের প্রাণের সমাবেশ এটি। বইপ্রেমী মানুষ সারা বছর অপেক্ষায় থাকেন কখন বইমেলা শুরু হবে তার জন্য। ভক্ত পাঠককুল বুকভরা আবেগ আর প্রাণভরা উচ্ছ¡াস নিয়ে ছুটে আসেন এ বইমেলা প্রাঙ্গণে। বইয়ের ঘ্রাণে বইপ্রেমীরা আমোদিত হয়। তারা ছুটে যায় বইয়ের বাগানে। কিশোর-কিশোরী, যুবক-যুবতী, স্বামী-স্ত্রী, নব দম্পতিরা এ থেকে বাদ পড়ে না। বইপ্রেমী মানুষ বুকভরা আশা প্রাণভরা চাওয়া চোখভরা স্বপ্ন নিয়ে এ বইমেলায় হাজির হয়। তারা বইমেলায় এসে নতুন বই নেড়ে ছেড়ে দেখে, নাক দিয়ে বইয়ের গন্ধ শুকে, চোখ ভরে অনিন্দ্য সুন্দর কারুকার্যময়ী বইয়ের প্রচ্চদ দেখে তাদের মন-ভরিয়ে তোলে। বইয়ের সৌন্দর্যে পাগলপারা হয় তাদের মন। তাই তো বন্যার পানির মতো এতো মানুষ দলেবেঁধে বইমেলায় আসে। তারা প্রিয় লেখকের বই কেনে। প্রিয় মানুষের জন্য বই কেনে। বইয়ের পৃষ্ঠায় লেখকের অটোগ্রাফ নেন। লেখকের সাথে ছবি তোলে। এ যেন ভিন্ন এক অনুভূতি অপরূপ প্রাণে পুলক লাগানে অপরূপ এক পরিবেশ।
বইমেলার সময় পুরো বাংলা একাডেমীর প্রাঙ্গণ জুড়ে কেবলই প্রাণের ছড়াছড়ি থাকে। কন্ঠে বাজে উঠে উচ্ছ¦াসের সুর। হৃদয়ে খুশির ঢেউ খেলে যায়। বইমেলা বইপ্রেমী মানুষের আবেগ অনুভূতি আর শিহরণের মাত্রাকে বহুগুণে বাড়িয়ে দেয়। বইমেলার মূল মঞ্চ থেকে শুরু করে লেখক কুঞ্জ, মিডিয়া কর্ণার, নজরুল মঞ্চ সর্বত্রই কেবল বইপ্রেমী মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। নজরুল ইন্সস্টিটিউট এর স্টলে নজরুল প্রেমী, নজরুল সাহিত্যামোদী পাঠকদের অগণিত ভিড় লক্ষ্য করা যায়।
এ বছর ২৬টি প্রকাশনা সংস্থা ছাড়াও বাংলা একাডেমি প্রাঙ্গণে ১৮টি সরকারি প্রতিষ্ঠান, দুটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও একটি পত্রিকার স্টল বরাদ্ধ দেয়া হয়েছে। এছাড়া বর্ধমান হাউজের পাশের বহেড়া তলায় ৪৮টি ছোট কাগজের ‘লিটল ম্যাগ কর্ণার’ স্টল বরাদ্ধ দেয়া হয়েছে।
মেলার সম্প্রসারকৃত ভেন্যু সোহরাওয়ার্দী উদ্যানে রয়েছে চার ইউনিটের ১১টি, তিন ইউনিটের ৪১টি নতুন, দুই ইউনিটের ৮৩টি এব এক ইউনিটের ৯৫টি স্টল। সব মিলিয়ে এবার ২২৭টি প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে। মেলাটি সদ্য প্রয়াত বিচারপতি হাবিবুর রহমানকে উৎসর্গ করা হয়েছে। যিনি সারা জীবন একটা আদর্শের জন্য লড়ে গেছেন। তাই সরকার এ গুণীজনকে যথার্থ সম্মান দিয়েছে বলে আমি মনে করি।
১ ফেব্রæয়ারী এ মেলার উদ্বোধন করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পর সর্ব সাধারণের জন্য এ মেলার দ্বার উন্মুক্ত করে দেয়া হয়। মাসব্যাপী প্রতিদিন এ মেলা বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলছে। মেলায় কোনো প্রবেশ মূল্য ধরা হয়নি।
মেলায় স্টল বরাদ্ধ পেতে একটি প্রকাশনা প্রতিষ্ঠানকে এক বছরে অন্যূন ২৫টি নতুন বই প্রকাশ করতে হয়। যদিও বোদ্ধা মহলসহ অনেকেই এটিকে এক ধরণের ক্রটিপূর্ণ ব্যবস্থা বলে মনে করেন। তাদের মতে সংখ্যা নয় মান সম্পন্ন বইকেই গুরুত্ত¡ দেয়া উচিত।
মেলায় বই প্রকাশের সুনির্দিষ্ট কোনো নীতিমালার প্রয়োজন পড়ে না। মেলাকে একটি সুনির্দিষ্ট সুশৃঙ্খলিত পরিমার্জিত রূপ দেবার জন্য বইমেলায় বই প্রকাশের ক্ষেত্রে একটা সুনির্দিষ্ট নীতিমালা থাকা প্রয়োজন। তবে তা যেন লেখক বান্ধব নীতিমালা হয়। কেননা আমাদের মত তৃতীয় বিশ্বের দেশে লেখকরাই বোধহয় সবচেয়ে বেশি অবহেলিত, অধিকার বঞ্ছিত। তাদের ভাগ্যে শুধু বাহবাই জুটে পেটে ভাত জুটার জন্য অর্থ জুটে ক’জন লেখকেরই ভাগ্যে। তাই লেখকদেরকে অর্থনৈতিক সহযোগিতা করার করার জন্য সরকারের পক্ষ থেকে একটা সুনির্দিষ্ট নীতিমালা থাকা প্রয়োজন; যাতে লেখকরা অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে।
একুশের বইমেলায় প্রতি বছর হাজার হাজার নতুন বই বের হয়। হিসেব করলে মান সম্মত বইয়ের সংখ্যা খুব একটা বেশি দেখা যায় না। লেখকরা জাতির জন্য গুরুত্বপূর্ণ বটে; তবে একটা কথা স্বরণে রাখতে হবে যে, দূরদর্শী, নৈতিক, প্রাজ্ঞ, মননশীল এবং প্রকৃত গভীর চেতনার লেখক খুব কমই আছে। তারাই আসল লেখক যারা জাতিকে পথ প্রদর্শন মূলক লেখা উপহার দিতে পারেন। এমন জাত-স্বভাবী লেখকরাই জাতির চেহারা পাল্টাতে পারেন। লেখক হওয়া কোনো চাট্টিখানি কথা নয়; যারা লেখক হওয়াকে ফ্যাশনের ব্যাপার বলে মনে করেন, তারা প্রকৃত লেখক নন। মনে, মননে, অস্থি, মজ্জার, রক্তে, মাংশে, প্রতি ফোট রক্ত কণিকায় লেখক সত্ত¡া খেলা করে তারাই আসল লেখক। প্রকৃত লেখকের ধ্যান-জ্ঞান হচ্ছে কেবলই লেখালেখি করা। মানুষকে নিয়ে ভাবা। সমাজকে নিয়ে চিন্তা করা। পথহারা জাতিকে সঠিক পথের দিশা দেবার কথা তাদের সার্বক্ষনিক চিন্তা হয়। তারা যখন যেখানে যে অবস্থায় থাকেন প্রতি মুহূর্তে লেখালেখির চিন্তায়ই নিমগ্ন থাকেন তিনি। সমাজের অন্যায় অনাচার জাতির বিকাশ ও উন্নয়ণের জন্য তারা লেখেন। এ ক্ষেত্রে কোনো নগদ প্রাপ্তি তাদের প্রত্যাশা থাকে না। কিছু ফেলেও তারা লেখেন না ফেলেও তারা লেখেন। লেখকেরা কোনো বিশেষ ক্ষমতা সম্পন্ন সরকার দলীয় লোকের রক্ত চক্ষুকে ভয় পায় না। কোনো হুমকি-দমকিকে তারা পরোয়া করে না।
বাংলাদেশী জাতির ইতিহাস, সভ্যতা, সংস্কৃতি, জ্ঞানবত্তা, বিজ্ঞান ও সাহিত্য চেতনা যে কত বেশি প্রখর একুশে ফেব্রæয়ারী এলে তা আমাদের চোখে পড়ে। একবিংশ শতাব্দীর তথ্য প্রযুক্তির এ যুগে তা দেশ থেকে দেশান্তরে মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এ ক্ষেত্রে আমাদের দেশের তথ্য মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিশেষ ভূমিকা পালক করতে হবে।
পরিশেষে, বইমেলাকে ঘিরে আমাদের দেশীয় সংস্কৃতি আবর্তিত হোক। বইয়ের সাথে কাটুক আমাদের সকাল-বিকাল, উদাস দুপুর, গোধূলির বিকেল, জোছনা রাত। বই পাঠে বর্ষার বৃষ্টি ¯œানের মত অমাদের মন থেকে সকল পাপ পঙ্কিলতা মুছে যাক। সকালের সোনারোদের মত আমাদের হৃদয়ে খেলা করুক সত্যের শিখা। বই পড়ার আনন্দে আমাদের মন নেচে উঠুক। ভরে উঠুক আমাদের হৃদয়ের উঠোন। আসুন, বই পাঠ করে পলাশ, অশোকের মত রাঙিয়ে তুলি আমাদের জীবন। তাইতো মন রাঙাতে আবারও এলো বইমেলা।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×