somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রঙিণ চশমাওয়ালা সাদা চুলের বুদ্ধিজীবী জাফর ইকবালের ‘আমার দেখা গণজাগরণ মঞ্চ’

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রঙিণ চশমাওয়ালা সাদা চুলের বুদ্ধিজীবী জাফর ইকবালের ‘আমার দেখা গণজাগরণ মঞ্চ’ লেখাটি মনোযোগ সহকারে পড়লাম। আমি উনার একজন পাঠক। পত্র-পত্রিকায় জাফর ইকবালের লেখা চোখে পড়লে পড়ার চেষ্টা করি। সাব এডিটরের কাজ করলে যা হয় অফিসে আমারও ত্রাহি ত্রাহি অবস্থা। সারাক্ষণ ব্যস্ততার ভেতর দিয়েই আমার সময় কাটে। কোন দিন থেকে সূর্য ওঠে কোন দিকে অস্ত যায় অনেক সময় আমার তাও খবর থাকে না। মাঝে মাঝে আমার পত্রিকার এডমিন প্যানেটে সমস্যা দেখো দেয়, সে সুবাধে টুকটাক পড়ালেখার সময় পাই। আজও একটু সময় পেয়েছিলাম সে রকম। তাই একটি অনলাই পত্রিকায় প্রকাশিত জাফর ইকবালের আমার দেখা গণজাগরণ মঞ্চ লেখাটি পড়ার সুযোগ হয়।
উক্ত লেখাতে জাফর ইকবাল সাহেব মনের সকল অাবেগ মিশিয়ে, তার সর্বোচ্চ লেখনি শক্তি প্রয়োগ করে পাঠকদের বুঝাতে চেয়েছেন। জাফর ইকবাল বাংলাদেশে বিভিন্ন কারণে একই সাথে জনপ্রিয় এবং পরিচিত একজন লেখক। কিছুদিন আগে শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্বস্ত্রীক পদত্যাগ করেছেন। ২৪ ঘন্টা যেতে না যেতেই তিনি তার পদত্যাগ পত্র ফিরিয়ে নেন। তার পদত্যাগের ফলে শিবিরের পোলাপানরা মিষ্টি বিতরণ করে ফাও টাকা নষ্ট করেছিল। কারণ, শিবির মনে করেছিন জাফর ইকবাল পদত্যাগ করলে তারা লাভবান হবে। কোন দিক থেকে শিবির বা জামায়াত লাভবান হবে তা আমার বোধগম্য নয়। জামায়াত-শিবিরের একটা বড় সমস্যা হলো তারা সমালোচনা সহ্য করতে পারে না। আমি জামায়াত-শিবির সম্পর্কে যতটুকু গবেষণা করেছি তাতে আমি আওয়ামীলীগের সাথে জামায়াতের একটি বিষয়ে মিল লক্ষ্য করেছি। তা হল-
জামায়াত-শিবির সমালোচনা সহ্য করতে পারে না, আওয়ামীলীগও সমালোচনা সহ্য করতে পারে না। এ দুই রাজনৈতিক দল সম্পর্কে ইতিহাস অধ্যয়ন করলে তা অমাদের সামনে আরো পরিষ্কার হয়ে ধরা দেবে।
এ প্রসঙ্গে-জামায়াত নেতা, আব্দুর রহিম, শিবির নেতা শিশির মো: মণির এর নাম উল্লেখযোগ্য।
আর আওয়ামীলীগের-তাজউদ্দিন আহমেদ, এম এ জি ওসমানী, কাদের সিদ্দিকীর নাম উল্লেখযোগ্য।
এবার আসা যাক জাফর ইকবাল প্রসঙ্গে, জাফর ইকবাল এমন একজন লেখক, যে তার লেখার মধ্য দিয়ে তরুণ-তরুণীদের একটা রূপকথার জগতের ভিতর নিয়ে যান। উনি কোনো দলের লোক হয়ে কাজ করেন কিনা আমার অজানা। জানারও বিষয় নয়। তবে তিনি মাঝে মাঝে এমন স্বপ্ন দেখাতে থাকেন যে, বাস্তবতাকে একেবারেই ভুলে যান। দেশ কোন দিকে যাচ্ছে, তরুণ-তরুণীরা বখে যাচ্ছে কিনা, দেশের সীমান্তে ফেলানীরা নিরাপদ কিনা, কৃষক তার উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পেল কিনা সে দিকে তার কোনোই খেয়াল নেই
তাই আমি মনে করি, উনার মত একজন লেখক যদি সঠিকভাবে দেশ নিয়ে ভাবেন, মানুষের অধিকার নিয়ে কাজ করেন, আমাদের তরুণ-তরুণীদের সঠিক পথ দেখাতে সচেষ্ট হন তাহলে দেশ, সমাজ এ গুনী মানুষ থেকে অনেক বেশি লাভবান হবে।
তাই সময় এসেছে আর দেরি না করে, জাফর ইকবাল স্যারের মত ব্যাক্তিদের সঠিক কথা বলা। গণজাগরণ এর কথা বলে দেশের মানুষকে ভুল তথ্য না দিয়ে সঠিক চিত্র তুলে ধরার মধ্য দিয়ে জাতিকে পথ নির্দেশনা প্রদান করা।
তাই আসুন, বিবেকের কাছে নিজেকে প্রশ্ন করে ন্যায়ের চোখ দিয়ে সব কিছুকে প্রত্যক্ষ করি। কেবল তাহলেই জাতিকে সঠিক তথ্য দেয়া সম্ভব হবে।
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২৭
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×