somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ আবার সেই পথে দেখা হয়ে গেলো.................

১৯ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ আবার সেই পথে দেখা হয়ে গেলো
কত সূর কত গান মনে পড়ে গেলো,
বলো ভালো আছো তো???
বলো ভালো আছোতো???

কতদিন পর দেখা আজ তোমার সাথে ! কতদিন তোমাকে দেখিনি। কতদিন লিখিনি কোনো চিঠি! কখনই আর লিখবোনা ভেবেছিলাম ।হঠাৎ আজ তোমাকে দেখার পর সবকিছুই উলটোপাল্টা হয়ে গেলো। ভুলে গেলাম সব রাগ দুঃখ ব্যাথা অভিমান।সবকিছুর বদলে গাঢ় এক ব্যাথার কুয়াশায় ঢেকে গেলো চারিদিক। হৃদয় আছন্ন হলো।

একসময় কতই না চিঠি লিখেছি তোমাকে। সকাল, দুপুর, রাত্রী। তারপর ব্লগ আমদের মেইল লেখার অভ্যাসটাই বদলে দিলো। এতদিনে ব্লগ না থাকলে হয়তো হাজার হাজার চিঠিতে তোমার মেইলবক্স ভরে যেত। :P

একটা কবিতা শুনাই,

এখন চিঠি লেখোনা কেনো
অজস্র বানান ভুল, কি বিশাল গদ্য রচনা লিখতে রাত জেগে,
প্রায় সাত আট পৃষ্ঠা
অবাক কান্ড
আমার চিঠি লেখার অভ্যাস নেই বললেই চলতো
তবুও তোমার জন্য লিখতাম
আমার একটি চিঠি পাওয়ার জন্যে তোমার সেকি ব্যাকুলতা সেকি অভিমান!!!
এখনও কি অভিমানী তুমি?নাকি বদলে গেছো সবার মত ......

কদিন আগেই কবিতাটা শুনলাম, এক কবিদের সভায়। একটা ছেলে আবৃত্তি করছিলো।কি অদ্ভুত ভরাট কন্ঠ। আমি মুগ্ধ হয়ে শুনছিলাম। কিন্তু হঠাৎ লক্ষ্য করলাম আমি কাঁদছি। এত সুন্দর আবৃতি করে ছেলেটা! তুমি এত সুন্দর করে মোটেই আবৃতি করতে পারতেনা। কিন্তু তবুও কবিতাটা শুনবার সময় ছেলেটা আমার সামনে বার বার তুমি হয়ে যাচ্ছিলো।

এখনও যখন তখন তোমাকে আমার মনে পড়ে যায়। হঠাৎ হয়তো বসে আছি ক্লাসে। মনে পড়ে তুমি এটা বলেছিলে, সেটা বলেছিলে।নিজের অজান্তে হেসে ফেলি। বান্ধবীরা আজকাল পাগল ভাবতে শুরু করেছে।

গাড়ি করে যখন ফিরি অথবা খুব গভীর মোনোযোগ দিয়ে কোনো কাজ করছি তখনও পুরোটা সময় মাথার ভেতর তুমিই । আসলে তোমাকে নিয়ে ভাবনাটাই আমার একটা মজার খেলা।
নতুন কিছু বানাচ্ছি হয়তো। বা নতুন একটা জামা পরলাম সাথে সাথে তোমাকেই সবার আগে মনে পড়ে। মনে হয় এক ছুটে গিয়ে তোমাকে দেখিয়ে আনি। জিগাসা করি, কেমন দেখাচ্ছে আমায়।মনে মনে চুপি চুপি সারাটাক্ষণ তোমার সাথে কথা বলি আমি। কেনো এমন হয় সেটার কারণ আমি খুঁজে বের করেছি। তোমার সাথে আমি এমন সব খুঁটিনাটি, আজগুবী, পাগলামী শেয়ার করতাম। ঠিক যেন আমার একটা ছোটবেলার বন্ধুর মত। কি জামা কিনলাম , কোথায় কার সাথে ঝগড়া করলাম। সব , সবকিছু খুঁটিনাটি। আমার এসব পাগলামী মনে হয় তুমি ছাড়া কেউ আর কখনও দেখবেনা বা শুনবেনা। তুমি আমার পাগলামীটা কি পরিমান প্রশ্রয় দিয়েছিলে তা ভাবলেই আমার হাসি পায় এখন।

আচ্ছা তোমাকে কেমন করে পুরোপুরি ভুলে যাবো বলতে পারো? তোমাকে ভুলে যাবার জন্য কতকিছুই না করলাম। কি সব কঠিন সিদ্ধান্ত নিলাম। তোমাকে দিয়ে করালাম কঠোর সব শপথ। তবুও পারলাম না। তবুও পারলামনা তোমাকে ভুলে যেতে।


জানি তোমায় আপন ভাবার কোনো অধীকার নেই যে আমার-
এও জানি দেখা হওয়ার কত বড় ভাগ্য আমার
শুধু বলোআজ আমায় ভুলে সুখী তুমি হয়েছো কত???



শুধু বলোআজ আমায় ভুলে সুখী তুমি হয়েছো কত???


সত্যি করে বলবে???

Click This Link
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:১৫
৪১টি মন্তব্য ৩১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাবধান, এই ফলগুলো খাওয়ার আগে সচেতন হোন।

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:২২

আজ কথা বলব একটা ভিন্নধর্মী সচেতনার বিষয় নিয়ে।
আপনারা অনেকেই জানেন, আপেলের বীজ বিষাক্ত, বেশি পরিমাণে খেলে মানুষ মারা যায়। কখনও ভেবেছেন, কেন মারা যায়? ঘটনাটা আসলে কী?

এর মূলে আছে Amygdalin... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

জুলাই/ঝুলাই

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৯



আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!

আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥

আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
... ...বাকিটুকু পড়ুন

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

×