
আজ , হঠাৎ দেখি অক্ষরেরা হারিয়ে গেছে
কাগজ বলে , সকালবেলাই ওরা হারিয়ে গেলো
আমি ভাবি , ডানা ওরা কোথায় পেলো ?
হারিয়ে গেলে , বাদবাকিরা হয় ভাঙা মানুষ
ঠিক যেন ভোকাট্টা একলা ঘুড়ির সূতো
ভাঙা মনে শূন্যতা আসে করে ছুতো !
সন্ধ্যা নামলে হারিয়ে যায় আলোর রেখা
একলা করে হারিয়ে গেছে শৈশবের খাতা
কি হবে হারিয়ে গেলে স্মৃতির পাতা ?
কেনো সবাই হারিয়ে যায় একলা একা ?
কাগজ তুমি ওদের সব খুঁজে আনো
হারিয়ে গেলে ভয় আসে তা জানো ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

