
শহর ছেড়ে কোন এক সন্ধায়,
চেয়ে থাকি প্রতীক্ষায়।
তোমারি পথ চেয়ে।
আধারের কানে কানে পৌছে যায়
তোমার আসার খবর।
হাওায় তার দুলকি চালে নারিয়ে দিয়ে গেলো
বাগান বিলাসির ঝাড়টাকে।
গন্ধরাজ তার শেষ ফুল টি নৈবদ্য রেখে যায়
তোমারই খোলা জানালায়।
মেঘেরা ঢেকে দেয় আকাশের সব আলো
আধার নেমে আসে চরাচরে।
তুমি আসবে বলে সময় থেমে যায়।
ঘড়ির কাটা তার নিত্যদিনের দায়িত্ব ফেলে
উৎসুক দৃষ্টি ফেলে দরজায়।
তুমি আসবে বলে থেমে যায় ঝর।
সাত নম্বর মহা বিপদ সংকেত নিয়ে যে ঝর ছুটে এসেছিল
সব কিছু লুটে নেয়ার জন্য সেই ঝর,
সেই মরন ত্রাসি ঝর থেমে যায়।
আবহাওয়া অধিদপ্তর অবাক চেয়ে থাকে
থমকে যাওয়া ঝরের দিকে।
সকল নিয়ম ভুলে খুলে যায় অনিয়মের পাল্লা।
বিপুল বিক্রমে ঝাপিয়ে পরা ঢেউ আর ফিরে যায় না সমুদ্রের বুক।
তুমি আসবে, তোমার ছায়া এসে থেমে যাবে আমার দোরে
আমার কল্পনার আরশিতে টোকা দিয়ে যাবে
রেখে যাবে শরতের স্নিগ্ধ শীতল পরশ।
তুমি আসবে তাই আমি আজো চেয়ে দেখি
জানালার ফাক গলে আকাশের চাঁদটাকে।
নির্লজ্জ বেহায়া হিংসুটে চাঁদ জেগে রয় তোমারি প্রতীক্ষায়।
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



